ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

৩০২ ইসলাম ও বিজ্ঞান যোগাযোগ স্যাটেলাইট আজকাল টেলিফোন, টেলিভিশন ইত্যাদির সিগন্যাল পৃথিবীর যে কোন স্থানে সহজে ও একই সঙ্গে অসংখ্য সিগন্যাল প্রেরণ করা হচ্ছে মহাকাশে স্থাপিত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। এই বিশেষ কৃত্রিম উপগ্রহকে বলে কমিউনিকেশন বা যোগাযোগ স্যাটেলাইট । যোগাযোগ স্যাটেলাইট মূলত মহাকাশে জিও-স্টেশনারী কক্ষপথে ঘুর্ণমান থেকে কাজ করে । জিও-স্টেশনারী অরবিট বা কক্ষপথ হচ্ছে- পৃথিবীর আহ্নিত গতির সমপরিমাণ গতিশীল কক্ষপথ । মনে করুন, বাংলাদেশের উপরে যদি একটি যোগাযোগ স্যাটেলাইট স্থাপিত হয় তবে তা সর্বদাই মহাকাশে একই অবস্থানে অর্থাৎ বাংলাদেশের উপরেই থাকবে । এর কারণ হলো, বাংলাদেশের ভূখণ্ড যে গতিতে পৃথিবীর আহিকি গতির ফলে পশ্চিম থেকে পূর্বদিকে ছুটে যাচ্ছে সেই একই গতিতে স্যাটেলাইটটিও পূর্ব দিকে প্রদক্ষিণ করছে । এই উপায়ে প্রদক্ষিণকেই বলে জিও- স্টেশনারী অর্থাৎ পৃথিবীর তুলনায় স্থির প্রদক্ষিণপথ |

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।