ইসলাম ও বিজ্ঞান ৩০১ ডিজিট্যাল সিগনাল বিংশ শতাব্দির শেষের দিকে কম্পিউটারের ব্যাপক ব্যবহার থেকেই ডিজিট্যাল সিগন্যালের প্রতি মানুষ ঝুকে পড়ে । আগেই বলেছি এই সিগন্যাল মূলতঃ নাম্বার কোডিং। এ্যনালগ সিস্টেমে কোন তরঙ্গকে ওয়েভ পেটার্নে পরিণত করে মাধ্যম তরঙ্গে বদলানো হতো । অর্থাৎ শব্দ কিংবা কথাকে প্রথমে একটি ইলেকট্রমেগন্যাটিক তরঙ্গে রূপান্তর করে ক্যারিয়ার ওয়েভ বানিয়ে দুরে প্রেরণ করার সিস্টেম প্রচলিত ছিলো। এই সিস্টেম এখনও আছে- তবে, ডিজিট্যাল সিগন্যাল এখন বেশি থেকে বেশি ফ্যাশনেবল হয়ে উঠছে। ডিজিট্যাল সিগন্যাল যেহেতু যিরো কিংবা এক দ্বারা কোডিং হয় তাই এটা নইজ থেকে অনেকটা মুক্ত। এছাড়া আরও সুবিধা আছে। মেসেজকে কম্পিউটার দ্বারা কমপ্রেস বা ছোটকরণও সম্ভব- এতে অল্প সময়ে বেশি মেসেজ প্রেরণ করা যেতে পারে । এছাড়া অত্যাধুনিক তথ্য-যোগাযোগ ইনটারনেটও এই ডিজিট্যাল সিগন্যালের উপর নির্ভরশীল । ডিজিট্যাল সিগন্যাল ব্যবহারে আরেকটি উল্লেখন্ডেযাগ্য সুবিধা হচ্ছে প্যাকেজ ট্রান্সমিশন । একই সঙ্গে বিভিন্ন তথ্য একত্রে পাঠানো সম্ভব- যেমন, ভয়েস (কথা), ইমেজ (ছবি), গ্রাফিক্স চিত্রাঙ্কন), ডাটা তেথ্য) ইত্যাদি একই সঙ্গে প্যাকেজ হিসেবে প্রেরণ করা যেতে পারে ।
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।