ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

৩০০ ইসলাম ও বিজ্ঞান আলেকজান্ডার গ্রাহাম বেল কর্তৃক ১৮৭৬-৭৭ সালে টেলিফোন আবিষ্কারের পূর্ব পর্যন্ত উপরোক্ত মোর্স কোডের মাধ্যমে টেলিগ্রাম সিস্টেমই ছিলো টেলিযোগাযোগের প্রধান মাধ্যম । টেলিফোন মূলত একটি এ্যানালগ টেলিযোগাযোগ সিস্টেম । এটাকে এ্যানালগ বলার অর্থ হলো টেলিফোনের মাধ্যমে মূলত আপনার-আমার কথা থেকে সৃষ্ট শব্দতরঙ্গকে ইলেকদ্রিক্যাল ওয়েভে পরিণত করা হয়। অর্থাৎ মানুষের কথার শব্দতরঙ্গ ও ইলেকট্রিক্যাল তরঙ্গ একটা আরেকটার সঙ্গে গ্যানালোজাস- সামঞ্জস্যপূর্ণ । এ্যানালগ পদ্ধতিকে বিজ্ঞানের ভাষায় বলে, মডিউলেশন। এ্যানালগ পদ্ধতি থেকে ভিন্ন আরেকটি পদ্ধতি আছে যাকে বলে, ডিজিট্যাল কোডিং । ডিজিট্যাল মানে নাম্বার ব্যবহার । প্রতিটি তরঙ্গকে শুন্য (০) কিংবা এক (১)-এ পরিণত করে কোডিং করা হয়। এ উপায়ে কোর্ডি করলে সিগন্যাল হয় উন্নতমানের ও কলুষমুক্ত। আপনি নিশ্চয়ই ডিজিট্যাল টেলিভিশন বা টেলিফোনের কথা শুনেছেন। ডিজিট্যাল সিগন্যাল নিয়ে আমরা একটু পরই আলোচনা করবো । এ পর্যন্ত সিগন্যাল প্রেরণের ক্ষেত্রে আমরা সরাসরি-যুক্ত ইলেকট্রিক্যাল সার্কেটের ব্যাপারে আলোচনা করেছি। অর্থাৎ সিগন্যালকে ধাতুর তৈরী তারের মাধ্যমে প্রেরণ করার পদ্ধতি । কিন্তু তামার কিংবা অন্য কোন ধরণের ধাতুর তৈরী তার ছাড়াও সিগন্যাল প্রেরণ করা হয়ে থাকে । এই পদ্ধতিকে বলে রেডিও সিগন্যাল । তবে এটা মূলত একটি ইলোকট্রমেগন্যাটিক তরঙ্গ । স্বভাবের চার ফোর্সের একটি হচ্ছে এই এনার্জি বা তরঙ্গ। প্রাথমিক অবস্থায় এই তরঙ্গ ব্যবহারে এ্যানালগ সিস্টেমই চালু হয়েছিল। বিংশ শতাব্দির শুরুতে ভয়েস বা কথা এবং শব্দতরঙ্গকে ইলেকট্রমেগন্যাটিক সিগন্যালে পরিণত করে পাঠানো হতো। এই তরঙ্গকে বলে ক্যারিয়ার ওয়েভ বা মাধ্যম তরঙ্গ। প্রাথমিক যুগে টেলিভিশন সিগন্যালও একই উপায়ে প্রেরণ করা হয়েছে । তবে অত্যন্ত জটিল টেকনোলজির মাধ্যমে শব্দ, কথা ও ছায়াছবিকে মাধ্যম তরঙ্গে (ক্যারিয়ার ওয়েভ) রূপান্তর করে পাঠিয়ে তা আবার টিভির পর্দায় সম্প্রচার করার ব্যবস্থা করা হতো ।

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।