ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

২৯৮ ইসলাম ও বিজ্ঞান টেলিযোগাযোগ প্রযুক্তির মূলে যে জিনিসটি সর্বক্ষেত্রেই কার্যকরী তাহলো তথ্যকে প্রথমে প্রযৌক্তিক উপায়ে এনার্জি বা উদ্যমে পরিণত করা । সাধারণত তিনটি এনার্জিতে তথ্য রূপান্তর করা হয়। এগুলো হলো: ইলেকদ্রিক এনার্জি, ইলেকট্রমেগন্যাটিক এনার্জি এবং আলো বা লাইট এনার্জি। এই এনার্জি সৃষ্ট হয় প্রথমে যেখান থেকে মেসেজ প্রেরণ করা হবে সেখানে । তারপর এই এনার্জিকেই আবার রিসিভার বা তথ্যসংগ্রহ যন্ত্রের মাধ্যমে শব্দ, লিখিত ফাইল কিংবা ছবিতে রূপান্তরিত করা হয়, যাতে প্রাপক তা সহজে বুঝে নিতে পারে । অন্যান্য যোগাযোগের ক্ষেত্রে সংবাদটি কোন বিশেষ উপায়ে প্রথমে রেকর্ড করতে হয়- যেমন, মুদ্রণ, হাতের লেখা, ছবি, ডিস্ক, অডিও-ভিডিও ইত্যাদি উপায়ে। কিন্তু টেলিযোগাযোগের ক্ষেত্রে মিডিয়াম বা মাধ্যম হিসেবে এনার্জি ব্যবহৃত হয়। মাধ্যম হিসেবে এনার্জি ব্যবহারের মধ্যে বড় ধরণের সুবিধা আছে। প্রথমতঃ এনার্জিকে পাঠাতে গিয়ে আমরা স্বভাবের (ইলেকট্রমেগন্যাটিজম)। দ্বিতীয়তঃ এনার্জি প্রেরণ হবে অতিদ্ত- বাস্তবে আলোকের গতির সমপরিমাণ গতিতে । তৃতীয়তঃ এটা সহজ ও পরিষ্কার পদ্ধতি । এছাড়া নিক্কলুষ এনার্জির মাধ্যমে একাধিক তথ্য আমরা একই সঙ্গে প্রেরণ করতে পারি যেমন, শব্দ, ছবি ও গ্রাফিক্স । মৌলিক টেলিযোগাযোগ যন্ত্রপাতি চারটি মৌলিক যন্ত্র বা কম্পোনেন্ট দ্বারা টেলিযোগাযোগ সম্পাদিত হয়ে থাকে । এগুলো হলোঃ ১. ট্রান্সমিটার (প্রেরকযয্ত্র), ২. সিগন্যাল তেরঙ্গ), ৩. মিডিয়াম (মাধ্যম) ও ৪. রিসিভার (প্রাপকযন্ত্র) | প্রেরকযন্ত্র কোন মেসেজকে প্রথমে একটি এনার্জি কিবা তরঙ্গে পরিণত করে । এই এনার্জি একটি মাধ্যম যেমন, রেডিও-অডিও কিংবা ধাতুর তৈরী তার দ্বারা প্রাপকযন্ত্রে প্রেরণ করা হয়। প্রাপকষন্ত্র এই এনার্জিকে আবার মূল মেসেজে পুনঃরূপান্তর করে । প্রাপকযন্ত্র থেকে প্রেরকযন্ত্রে সংবাদ পৌছুতে কিছুটা এনার্জি বা তথ্য ক্ষয় হয়ে যেতে

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।