২৯৬ ইসলাম ও বিজ্ঞান সাথেই এসে থাকে । তারপর ইনটারনেটে যোগাযোগ স্থাপনের জন্য যে কোন একটি সার্ভিস প্রভাইডার বা ইনটারনেটে যোগসূত্র প্রতিষ্ঠানের প্রয়োজন । আজকাল ঢাকা, সিলেট, চিষ্টগ্রামসহ বাংলাদেশেরও বিভিন্ন শহরে এসব সার্ভিস প্রভাইডার আছে। এসব প্রতিষ্ঠান মাসিক বা বাৎসরিক একটা নির্দিষ্ট ফি নিয়ে থাকে । সাধারণতঃ যতোক্ষণ আপনি ইনটারনেট খুলে রাখবেন ততক্ষণ লক্যাল রেইটে টেলিফোন খরচ পড়বে, তবে এ খরচটা তেমন বেশী নয়। এর কারণ হলো আপনি পৃথিবীর যে কোন স্থানের সাথে সংযোগ স্থাপন করে থাকলেও লক্যাল রেইটে টেলিফোন চার্জ হবে। আজকাল ইনটারনেট সার্ভিস বেশ সস্তা হয়েছে। লণ্ডন-আমেরিকা ও ইউরোপে কোন কোন ক্ষেত্রে ইনটারনেট প্রায় ফি হয়ে গেছে । এসব সার্ভিস প্রভাইডাররা তাদের আয় মূলত বিজ্ঞাপন থেকে পেয়ে থাকে । এছাড়া টেলিফোন কোম্পানী থেকেও তারা একটি লভ্যাংশ পায় । ইনটারনেট সত্যিই ইনফরমেশন টেকনোলজীকে সর্বসাধারণের নাগালের ভেতরে এনে দিয়েছে । কম্পিউটার বিজ্ঞানীদের ধারণা, ২০১০ সাল নাগাত পৃথিবীর শতকরা ৬০ ভাগ বাড়িতেই এবং স্কুল কলেজে সর্বত্র ইনটারনেট চালু থাকবে । ইনটারনেট যদিও আমাদের জন্য অনেক সুফল বয়ে নিয়ে এসেছে সত্যি- কিন্তু এসাথে নতুন প্রজন্মের নৈতিক ও মানসিক উন্নত চরিত্রগঠনে বিরাট হুমকিস্বরূপ হিসেবেও আত্মপ্রকাশ করেছে। অনিয়ন্ত্রিয় এই সর্বাধুনিক মিডিয়ায় অশ্লীলতা সহজেই ছড়িয়ে পড়ছে- যা যে কোন ব্যবহারকারীর নিকট অনায়াসেই প্রাপ্য । সুতরাং ইনটারনেটের এই নেগিটিভ দিকটি নিয়ে আমাদেরকে গভীরভাবে ভেবে শতর্কতার সঙ্গে অগ্রসর হতে হবে। এ ব্যাপারে প্রথমখণ্ডের শেষের দিকে কিছু ব্যক্তিগত মন্তব্য প্রকাশ করেছি। সুতরাং এখানে অতিরিক্ত আর কিছু বলার নেই । এ কথাগুলো প্রয়োজনের তাগিদে ইনটারনেট ব্যবহারকারীদের জ্ঞাতার্থে ব্যক্ত করলাম ।
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।