ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

২৯৪ ইসলাম ও বিজ্ঞান কম্পিউটার ও ইনটারনেট মাত্র কয়েক বৎসর পূর্বে বিশ্বজুড়ে ইনফরমেশন (তথ্যাদি) সহজে এবং কম খরচে বিনিময় করার উদ্দেশ্যে ইনটারনেট নামে একটি অভিনব ব্যবস্থা চালু হয়। খুব শীঘ্বই এটা জনপ্রিয় একটি শিক্ষা-মাধ্যম ও. তথ্য বিনিময় উপায় হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ওঠে । আজকাল আপনি ইনটারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোন স্থান থেকে যে কোন অন্যান্য একাধিক স্থানে যোগাযোগ স্থাপন করতে পারবেন । এই ইনটারনেট সত্যিই ইনফরমেশন টেকনলজীকে বিপ্লবে পরিণত করে দিয়েছে । কম্পিউটারের উপর এই পরিচ্ছেদের শেষভাগে এসে আমি এ সর্বাধুনিক কম্পিউটার বিপ্লবের উপর আলোকপাত করবো । ইনটারনেট হলো একাধিক কম্পিউটার, যেগুলো টেলিফোনের মাধ্যমে নেটওয়ার্ক হিসেবে জড়িত করা হয়। এ নেটওয়ার্ক সমগ্র বিশ্বজুড়ে বিস্তৃত হতে সক্ষম । অর্থাৎ যেখানেই. টেলিফোন লাইন থাকবে সেখানে একটি কম্পিউটার ইনটারনেটের নেটওয়ার্কের সাথে জড়িত করা সম্ভব। এমনকি ল্যান্ড-লাইন না থাকলেও মোবাইল ফোনের মাধ্যমে সুদূর মফস্বলে থেকেও আপনি ইনটারনেটের সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারেন । তাহলে, অভিনব এই টেকনোলজি আসলে কি-তা একবার তলিয়ে দেখা যাক। বাস্তবে ইনটারনেট হচ্ছে, মাকড়সার জালের মতো প্রকাণ্ড একটি ইলেকট্রনিক নেটওয়ার্ক, যা ভূ-গোলকের চতুর্দিকে বিস্তৃত হয়ে আছে। ইনটারনেটকে [61 বা জালও বলা হয়ে থাকে। যে মুহূর্তে আপনি আপনার নিজের কম্পিউটার ও টেলিফোনের (মডেম) মাধ্যমে ইনটারনেট খুলবেন, তখন আপনার কম্পিউটারও এই জালের অংশ হিসেবে হয়ে যাবে । নেটওয়ার্কে যে লক্ষ লক্ষ আরও কম্পিউটার একই সময় জড়িত আছে, তখন এগুলো আপনার সাথে ইনফরমেশন সেয়ার করতে পারবে, অর্থাৎ আপনি তাদের সাথে সরাসরি ইনফরমেশন রদবদল করতে পারবেন। ইনটারনেটের মাধ্যমে যে কোন ধরনের ফাইল স্থানান্তরিত করা যায়। আপনি যদি আপনার কোন বন্ধুর নিকট কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর যে কোন স্থানে পত্রাদির

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।