ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ২৯৩ যে কোন কম্পিউটার প্রোগ্রাম একজন প্রোগ্রামার দ্বারা বিশেষ কোন কার্য সমাধানের উদ্দেশ্যে লিখা হয়। প্রোগ্রাম লেখার অনেক ধরনের ভাষা আছে, যা ইহরেজী ভাষার মত এবং তা বুঝা সহজবোধ্য । যে কোন একটা ভাষার মাধ্যমে প্রোগ্রাম লেখার পর এটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত করতে হয়। অর্থাৎ প্রতিটি কমাণ্ড এবং অনুজ্ঞাকে (11500011015) ০ ও ১- এ দুটি বাইনারি কোডে রূপান্তরিত করতে হবে । এ কাজ অবশ্য প্রোগ্রামারকে নিজে করতে হয় না, এর জন্য আলাদা আরেকটি বিশেষ প্রোগ্রাম আছে যেটির নাম হলো কমপাইলার (00010101101) । দুই ধরনের প্রোগ্রাম করার ভাষা আছে। এগুলো হলো, মেশিন কোড যাকে নিম্নশ্তরের প্রোগ্রামও (0.0 1,9৬০] [.81790199০) বলা হয় এবং উচ্চ স্তরের প্রোগ্রাম (17151 1:০৬০] 1.91760899) | সাধারণতঃ বাইনারি কোডে প্রোগ্রাম লেখা হয় না। নিম্ন স্তরের ও উচ্চ স্তরের প্রোগ্রামকে কমপাইলার দিয়ে বাইনারি কোডে রূপান্তরিত-করা হয়। আপনার কম্পিউটারে প্রতিনিয়ত ব্যবহৃত প্রোগ্াম বা ওয়ার্ড প্রসেসারগুলো- যেমনঃ মাইক্রোসফ্ট ওয়ার্ড, ওয়ার্ড পারফেন্ট, ক্লারিস ওয়ার্কস, ফটোশপ, ইলোস্ট্রেটর, কুয়ার্ক এক্সপ্রেস প্রভৃতি সফট্ওয়্যার হচ্ছে এক একটা প্রোগ্রাম, যা প্রথমে হাই লেভেল প্রোগ্রাম করার ভাষায় (যেমন পাসকেল বা সি++) লিখে কমপাইলার দ্বারা বাইনারিতে বদলে দেওয়া হয়েছে। সুতরাং একটি কম্পিউটারের জন্য তা গ্রহণযোগ্য কোডে পরিণত হয়েছে । ইতোমধ্যে উল্লেখিত এক একটা প্রোগ্রামের মধ্যে হাজার হাজার লাইন প্রোগ্রামিং কোড আছে। একজন প্রোগ্ধামারকে তাই অত্যন্ত সতর্কতার সাথে কোড লিখতে হয়, কারণ সামান্যতম বেশ- কম হলেই সমগ্র প্রোগ্রাম অকেজো হয়ে যাবে। এতে প্রোগ্রামের মধ্যে বাগ (খারাপ প্রোগ্রাম) ঢুকে যেতে পারে । প্রোগ্রাম করা তাই সহজ ব্যাপার নয়৷ ওয়ার্ড প্রসেসারের মত একটা জটিল কঠিন প্রোগ্াম লিখতে এবং প্রকাশ করতে, তাই এক থেকে দু'বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে । কম্পিউটার সফটওয়্যারের মূল্যও তাই আজকাল বেশী হচ্ছে। বর্তমানে মাইক্রোসফটের মত পৃথিবী বিখ্যাত বৃহৎ কোম্পানী গড়ে উঠেছে শুধুমাত্র কম্পিউটার সফট্ওয়্যার সৃষ্টির উদ্দেশ্যে ৷ মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও মালিক বিল গেইট্স এখন পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা ধনী ব্যক্তি হয়েছেন- কম্পিউটার তৈরী করে নয়, সফট্ওয়্যার সৃষ্টি ও প্রকাশ-বিকাশ করে। সফট্ওয়্যার ব্যবসা তাই এখন একটি মাল্টি-বিলিয়ন ডলার ব্যবসায়ে রূপান্তরিত হয়েছে।

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।