ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

২৯২ ইসলাম ও বিজ্ঞান অপারেটিং সিস্টেম বা কার্ষ-পরিচালনা ব্যবস্থা যে কোন কম্পিউটারকে একটা বিশেষ নিয়মে পরিচালনা করার জন্যে একটা বিশেষ অপরিবর্তনীয় সফট্ওয়্যারের প্রয়োজন হয়। এ পরিচালনা করার প্রোগ্রামকে অপারেটিং সিস্টেম বলে । অপারেটিং সিস্টেমের কাজ হলো কম্পিউটার পরিচালনার মৌলিক পদ্ধতি বা ইনটারফেইস। আপনি আরও যতোসব প্রয়োজনীয় সফট্ওয়্যার এনে কম্পিউটারে ব্যবহার করবেন তা এই অপারেটিং সিস্টেমের উপর নির্ভরশীল । অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে, তবে আজকাল দু-ধরনের সিস্টেমই বেশী ব্যবহৃত হয়ে থাকে, আর এগুলো হলো পিসি এর জন্য মাইক্রোসফটের তৈরী উইনডোজ ৯৫/৯৭/৯৮/২০০০ ... ও আপেল মেকিনটশের তৈরী মেক অপারেটিং সিস্টেম । আপনার যদি পিসি থাকে তবে আপনাকে অবশ্যই, উইনডোজ সিস্টেমে চলে- এ ধরনের প্রোগ্রাম ক্রয় করতে হবে । আর মেকিনটশ কম্পিউটার হলে, মেক অপারেটিং সিস্টেমের সফটওয়্যার আনতে হবে । অবশ্য আজকাল একই প্রোগ্রাম দুটি সিস্টেমের জন্যেই পাওয়া যায়, অর্থাৎ সফট্ওয়্যার যারা সৃষ্টি করছেন, তারা দুটি সিস্টেমের জন্যেই করছেন । আপনি কোন সিস্টেম ব্যবহার করবেন তা একান্ত পনার ব্যক্তিগত ব্যাপার, তবে সাধারণতঃ মেক সিস্টেমকে সহজবোধ্য বলে ধারণা করা হয়, কিন্ত এটার মূল্য উইনডোজ থেকে অনেকটা বেশী । কম্পিউটার সফট্ওয়্যার বা তরল যন্ত্রাংশ কম্পিউটার সফটওয়্যার হচ্ছে একটা বিশেষভাবে লিখিত প্রোগ্রাম যা কম্পিউটার বুঝতে পারে । এই সফট্ওয়্যার প্রোগ্রাম ছাড়া একটা কম্পিউটার সম্পূর্ণ অকেজো যন্ত্র মাত্র। শক্ত যন্ত্রাংশ আর তরল যন্ত্রাংশ- এ দুটি অংশের মিশ্রণে একটা কম্পিউটার ব্যবহারযোগ্য মেশিনে পরিণত হয়। যে কোন প্রোগ্ধামকে জমা করে রাখার জন্য, জবধফ উহু গবসড়ও জেওগ), বা শুধু পড়া যায়, এমন মেমরীর মধ্যে রাখা হয়ে থাকে । আপনার কম্পিউটারের ভেতর যে হার্ড ডিক্স আছে ওটা হলো জঙগ মেমরী । জঙগ মেমরীর আরোও দৃষ্টান্ত হলো, খষড়ঢুটু উরংপ, ঈউ জড়স প্রভৃতি ।

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।