ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ২৯৬ (গ) কন্ট্রোল ইউনিট বা নিয়ন্ত্রণ অং এ ইউনিটের মাধ্যমে ষ্টোর করা মেমরীকে প্রোগ্ধামের কমাণ্ড ও নির্দেশনা অনুযায়ী পরিচালনা করা হয়। অর্থাৎ এটির কাজ হলো ষ্টোর করা জিনিসপত্র প্রয়োজন অনুযায়ী কন্ট্রোল করে রাখা । এটা দ্বারা যাবতীয় প্রসেস পরিচালনা ও নিয়ন্ত্রণ করা হয়। (ঘ) ইনপুট/আউটপুট ইউনিট যে কোন কম্পিউটার পরিচালনায় ডাটা বা ইনফরমেশনকে কোন উপায়ে ভেতরে প্রবেশ করানো এবং প্রসেস শেষে ফলাফল বের করে আনার বিশেষ প্রয়োজন আছে। এ দুটি জরুরী কার্য সমাধা হয় ইনপুট/আউটপুট ইউনিটগুলো দ্বারা । স্পিকার, ইমেজসেটার প্রভৃতি ব্যবহৃত হয়ে থাকে । এ পর্যন্ত কম্পিউটারের ভেতর ও বাহিরের যন্ত্রাংশ বা হার্ডওয়ার সম্পর্কে আলোচনা হলো। এবার যে উপায়ে কম্পিউটারকে নিয়ন্ত্রণ, পরিচালনা এবং আপনি এটা দিয়ে যাকিছু করবেন তা কিভাবে করা হয়, সেদিকে দৃষ্টি দিচ্ছি। আপনি নিশ্চয়ই সফট্ওয়ারের কথা শুণে থাকবেন । বাংলাতে সফট্ওয়ারকে তরল-যন্ত্রাংশ বলা যায়। এটা সহজেই অনুমেয় যে, একটা কম্পিউটার এই সফট্ওয়ার ছাড়া চলে না। সফট্ওয়ার হচ্ছে একটা কোড-করা (কম্পিউটারের প্রতিটি যন্ত্রাংশের জন্য অর্থবোধক কিছু কোড), অনুজ্ঞেয় বা নির্দেশনাবলী। আপনি এসব সফট্ওয়্যার বা প্রোগ্রাম সর্বদাই ব্যবহার করে যাচ্ছেন। যে মুহূর্তে আপনি একটা কম্পিউটার অন করবেন, তখন থেকেই সফট্ওয়্যারের কাজ আরম্ভ হবে । অপারেটিং সিস্টেম ও প্রয়োজনভিত্তিক প্রোগ্াম, এ দু'ধরনের সফট্ওয়্যার দ্বারা কম্পিউটার চলে ।

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।