ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

২৯০ ইসলাম ও বিজ্ঞান গ্যারিথমেটিক এবং লজিক ইউনিটের কাজ তাই অত্যন্ত সহজবোধ্য । একটা কম্পিউটার প্রোগ্রাম যেসকল ভেলুর উপর যেরূপ কার্য সমাধা করতে চাইবে, এ ইউনিট ঠিক তাই করবে । যাবতীয় লজিক্যাল সমস্যাবলীর কতকগুলো ফাংশন বা বিশেষ ব্যবস্থার মাধ্যমে উপস্থাপন করা যায়। এগুলোর নাম হলো খড়মরপ এধঃবং (ইড়ড়ষবধহ- ণউঝ ডুৎ ঘও) ফাংশন । কম্পিউটার এই লজিক-অংকের মাধ্যমে চলে । এধরনের গণিতকে বুলিয়ান বীজগণিত বলে । বুলিয়ান বীজগণিতে যে কোন সমস্যার দুটিমাত্র ফলাফল সম্ভব হতে পারে, হয় উহা সত্য না হয় মিথ্যা। একই সময় সত্য এবং মিথ্যা হতে পারে না। এ প্রসঙ্গে বুলিয়ান বীজগণিত সম্বন্ধে বিস্তারিত আলোচনা সম্ভবপর নয়, তবে কম্পিউটারে কিভাবে প্রসেস করে তার একটা ধারণা এখানে উপস্থাপন করলাম মাত্র । একই সময়ে প্রসেস করা এবং সবকিছু জমা করে রাখা কিন্তু গ্যরিথমেটিক এবং লজিক ইউনিট দ্বারা সম্ভবপর নয় । এর জন্য আলাদা আরও মেমরীর প্রয়োজন । (খ) মেমরী ইউনিট কম্পিউটারে দুই ধরনের মেমরী ইউনিট থাকে, এদের একটা হলো প্রাথমিক ও অপরটি মাধ্যমিক ইউনিট । প্রাথমিক ইউনিটে জমাকৃত সবকিছু একটা প্রোগ্রাম চলাকালে ব্যবহৃত হয়। এটাকে রাম (রানডম এক্সেস মেমরী) বলা হয়। মাধ্যমিক মেমরীর মধ্যে প্রসেস করা সবকিছু জমা করে রাখা হয়। আপনার কম্পিউটারে যে হার্ড ডিক্স আছে এটাই হচ্ছে মাধ্যমিক বা. ষ্টোরেজ মেমরী | কম্পিউটার বন্ধ করে দিলে যাবতীয় রাম মেমরী বিলুপ্ত হয়ে যায় কিন্তু হার্ড ডিক্সে জমাকৃত মেমরী নষ্ট হয় না। আজকাল বিভিন্ন উপায় উপকরণের মাধ্যমে প্রোগ্ধাম ফাইল ও ডাটা জমা রাখার ব্যবস্থা করা হয়ে থাকে । এগুলোর মধ্যে সিডি রম (রিড অনলি মেমরী), সাড়ে তিন ইঞ্চি ফ্রুপি ডিক্স, জিপ ও ঝাজ ড্রাইভ, পেন ড্রাইভ প্রভৃতি উল্লেখণ্ডেযাগ্য ।

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।