ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

২৮৮ ইসলাম ও বিজ্ঞান কম্পিউটারের ভেতরের যন্ত্রাৎশ যে কোন ডিজিটেল কম্পিউটারের মধ্যে চারটি মৌলিক যন্ত্রাংশ থাকে । এগুলো হচ্ছে:- (ক) গ্যারিথমেটিক এবং লজিক ইউনিট (অখট/ঈচট) বা অংক ও লজিক অংশ। (খ) মেমরী ইউনিট (জঙগ. জঅগ) বা স্মৃতি অংশ। গে) একটি কন্ট্রোল ইউনিট (ঈট) বা নিয়ন্ত্রণ অংশ । (ঘ) একটি ইনপুট/আউটপুট ইউনিট (ও) বা ভেতরে প্রবেশকরণ/ বাহিরকরণ অংশ । (ক) এ্যরিথমেটিক এবং লজিক ইউনিট এ ইউনিটকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটও বলা হয়ে থাকে । আজকাল চিপ বলতে এ ইউনিটকেই বুঝায় । ইনটেল পেন্টিয়াম চিপ ও পাওয়ার পিসি চিপ সম্পর্কে নিশ্চয়ই পনারা জ্ঞাত আছেন । [এ লেখার সময় পিসি*র লেটেষ্ট চিপ ছিলো ইনটেল পেন্টিয়াম- ৪, অপরদিকে ম্যাক কম্পিউটারের লেটেষ্ট চিপের নাম ছিলো- পাওয়ার পিসি জি-৫ |] এ্যারিথমেটিক এবং লজিক ইউনিট দিয়ে ডাটাকে নিয়ন্ত্রণ এবং যাবতীয় অংক কষার কাজ করা হয়। এখানে কোটি কোটি রেজিষ্টার বা রেকর্ড থাকে । রেজিষ্টার হচ্ছে কতকগ্তলো মেমরী-যন্ত্রাংশ যেখানে, যে কোন বিশেষ মান জমা করা যায়। যেমন আমরা যদি দুটি নাম্বারকে যোগ করতে চাই তবে দুটি নাম্বারই প্রথমে এক টুকরো কাগজের মধ্যে লিখতে হবে, তারপর যোগ করে যোগফলটি আবার লিখে দিতে হবে । রেজিষ্টারের মধ্যেও এই কাগজে লিখার মতো নাম্বার অথবা যে কোন মান (ভেলু) লিখে রাখা হয়।.এক একটি রেজিষ্টার হচ্ছে এক একটি মেমরী বা, যেখানে কোন বিশেষ কিছু জমা করে রাখা যায়।

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।