ইসলাম ও বিজ্ঞান ২৮৭ কিভাবে কাজ করে, অর্থাৎ এর মৌলিক প্রযুক্তির উপর সংক্ষেপে কিছুটা আলোকপাত করার চেষ্টা করবো । কম্পিউটার যেভাবে কাজ করে কম্পিউটারে যে নাম্বার-ব্যবস্থা ব্যবহৃত হয়, তা হলো বাইনারি নাম্বার । যে কোন বৈদ্যুতিক সিস্টেমে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ও সাধারণ উপায়ে যে কোন অবস্থার দুটি সম্ভাব্য ফলাফল আলাদা করা যায়। যেমন একটা বালব হয় জলন্ত না হয় নিভানো অবস্থায় থাকতে পারে, এ দুটি সম্ভাবনা সম্পূর্ণরূপে আলাদাভাবে গ্রহণযোগ্য দুটি অবস্থা । বাইনারি নাম্বারে শুধুমাত্র ০ বা ১ ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে বালব যখন অন (জলন্ত) থাকবে, তখন এ অবস্থাকে ১ দিয়ে বোঝানো যাবে এবং অফ (নিভানো) থাকলে, ০ দিয়ে আলাদা করা যাবে । ঠিক এভাবে দুটি বাইনারি নাম্বারের মাধ্যমে কম্পিউটারে দুটি আলাদা অবস্থাকে উপস্থাপিত করা হয়। প্রতিটি বাইনারি নাম্বারকে এক একটি বিট নামে আখ্যায়িত করা হয়েছে । বাইনারি নাম্বার দিয়ে তাই যে কোন নাম্বার বা সংখ্যা অথবা বর্ণ উপস্থাপিত করা যায়, যা কম্পিউটার সহজে বুঝতে পারে । তাই ০ ও ১ দিয়ে একটি সংখ্যা অথবা অক্ষরকে উপস্থাপিত করার জন্য যতটুকু সম্ভাবনা আছে তা হলো ২ ধযেতোটা বিট আছে)। দৃষ্টাত্তস্বরূপ আপনার কম্পিউটার যদি ৪ বিটসম্পন্ন হয়, তাহলে সর্বমোঠ ২৪ ন ১৬টা সম্ভাবনা হবে বাইনারি নাম্বার লিখতে । এগুলো হলো:--০০০০, ০০০১,০০১১, ০১১১, ১১১১, ০০১০, ০১০০, ১০০০১ ০১১০১ ১৪৪৯৮ ১০০১, ১০১৫৯৮৯৮১০১, ১০৬১৬৮৯১০১১ ১১১০১। লক্ষ করুন, এখানে প্রতিটি সেটই আলাদা । এখন আমরা যদি ৬ বিট ব্যবহার করি তাহলে ২৬ হ ৬৪টা সম্ভাবনা পাব। আজকাল বেশীরভাগ কম্পিউটারে ১৬ অথবা ৩২ বিট ব্যবহার করা হয়ে থাকে । এ ধরনের বাইনারি কোডিং এর মাধ্যমেই ইলেকট্রনিক কম্পিউটারে যাবতীয় ডাটা (ইনফরমেশন) উপস্থাপন করা হয়। বাইনারি নাম্বার হচ্ছে ১ এবং ০ যা কম্পিউটারে সহজে ব্যবহার করা যায়।
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।