২৮৬ ইসলাম ও বিজ্ঞান ১৯৮০ ইহরেজী হতে বর্তমান কম্পিউটার বিপ্লব সত্যিকার অর্থে শুরু হয়। কম্পিউটারের চিপ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (ঈচট) প্রস্তুত করতে উপরুঁক্ত দুটি কোম্পানীসহ বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ব্যাপকভাবে প্রতিযোগিতা করে যাচ্ছে। এ প্রতিযোগিতার ফলে কিন্তু একটা বিশেষ লাভ হচ্ছে, আর তা হলো কম্পিউটারের মূল্য দিনদিন কমে আসছে, একই সময় ভালো থেকে ভালো চিপ তৈরী হচ্ছে । সাধারণতঃ ইনটেল করপোরেশন পিসি ও আইবিএম সিস্টেমের জন্য চিপ বানাচ্ছে, অন্যদিকে মটোরলা করপোরেশন ম্যাক সিস্টেমের চিপ তৈরী করছে। বর্তমান কম্পিউটার বিজ্ঞান আজকাল কম্পিউটার ব্যবসা সত্যিকার অর্থে একটি মাল্টি-বিলিয়ন ডলার ব্যবসায় রূপান্তিরিত হয়েছে। এটা ভবিষ্যতে আরও বাড়বে তা নিঃসন্দেহে বলা যায়। কম্পিউটারের সফ্টওয়ার তৈরীর কোম্পানী মাইক্রোসফট এর মালিক বিল গেইট্স আজ ক'বছর যাবৎ পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত হয়ে আসছেন। পৃথিবীর সর্বত্র কম্পিউটার ব্যবহৃত হচ্ছে, বহু ধরনের কার্য সমাধানে । আজকাল কম্পিউটার শুধুমাত্র নিছক অংক কষা অথবা ফাইল ও রেকর্ড করার জন্য ব্যবহৃত হয়না। এখন কম্পিউটার দিয়ে ফাইল মেন্যাজমেন্ট থেকে মহাশুণ্যে কৃত্রিম উপগ্রহ পর্যন্ত নিয়ন্ত্রণ করা হয়ে থাকে । কম্পিউটারের মূল্য হ্রাস হবার ফলে ঘরে ঘরে কম্পিউটার এসেছে । আপনার ঘরেও হয়ত একটি কম্পিউটার আছে, আপনার বাচ্চা ওটা দিয়ে হোমওয়ার্ক করছে, সিডি রমের মাধ্যমে মাল্টিমিডিয়া ব্যবহার করে শিক্ষালাভ করছে, ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি কম্পিউটারের সঙ্গে নেটওয়ার্ক করে তথ্য সেয়ার করছে প্রভৃতি । বন্ততঃ আজকাল কম্পিউটার এমন একটা মেশিনে পরিণত হয়েছে যেটি ছাড়া উন্নত বিশ্বে চলাই অসম্ভব হয়ে উঠেছে। আর উন্নয়নশীল দেশসমূহে দ্রুত এই বিপ্লব ছড়িয়ে পড়ছে । যার ফলে নতুন প্রজন্মকে তো অবশ্যই, এমনকি পুরাতনদেরকেও কম্পিউটার অপারেশন পদ্ধতি বাধ্য হয়ে জেনে নিতে হচ্ছে । পাঠকদের সুবিধার্থে এ পরিচ্ছেদের বাকী অংশে আমি কম্পিউটার
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।