ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ২৮৫ অপেক্ষাকৃত অল্প মূল্যের কম্পিউটার তৈরীর চিন্তাভাবনা করতে থাকেন। আগেকার দিনের কম্পিউটার, কোন বিশেষ কার্য সমাধা করার লক্ষ্যে তৈরী করা হতো, কিন্তু সত্ুর দশকে কয়েকটি প্রোগ্রাম করার নিম্ন স্তরের (লো- লেভেল) ভাষা (এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে) আবিষ্কৃত হওয়ায়, বিজ্ঞানীদের মধ্যে এই ফ্রেক্সিবল মেশিনের চিন্তাদ্বারা জাগ্রত হয়। তারা ভাবলেন যে, এমন ধরনের কম্পিউটার হওয়া দরকার যেটির মধ্যে যে কোন কার্য করার জন্য কম্পিউটার ভাষার মাধ্যমে সফট্ওয়ার তৈরী করে এ কার্য সমাধা করা সম্ভব হবে । অর্থাৎ একই কম্পিউটারে প্রয়োজনমতো সফট্ওয়ার তৈরী করে বিভিন্ন কার্য সম্পাদন করা যাবে। এ সময় কম্পিউটারে ব্যবহারের জন্য বিশেষ বিশেষ ছোক্ট আয়তনের যন্ত্রাংশ তৈরী করা শুরু হয়। এটা তখন বুঝতে আর বাকী ছিলনা যে, যন্ত্রাংশ আয়তনে ছোট করলে পরে প্রসেসিং করা দ্রুততর ও কর্মক্ষম হবে । কম্পিউটারের মধ্যে ব্যবহৃত সার্কেটগুলোও তখন ফটো টেকনিকের (প্রিন্টেড সার্কেট) মাধ্যমে তৈরী করা আরম্ভ হলো। সত্ুর দশকের মাঝামাঝির দিকে কম্পিউটার প্রযুক্তির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আবিষ্কার- চিপ, বাজারে আবির্ভূত হয়। কম্পিউটারের বিভিন্ন অংশ এই ইনটেগ্রেইটেড সাকেট বা চিপ এর মাধ্যমে তৈরী হতে থাকে । এখন থেকে যাবতীয় কম্পিউটার টেকনোলজী এই চিপের উপর ভরসা করেই অগ্রসর হয়। এক একটি চিপের পাওয়ার দিনদিন শক্তিশালী হচ্ছে, একই সময়ে এগুলোর মূল্যও কমে আসছে। এর একটা বিশেষ কারণ হলো চিপ তৈরীর আসল যে পদার্থ তা হলো সিলিকন বা সাধারণ বালুকা, আর পৃথিবীব্যাপী বালুকার কোন অভাব নেই। সত্ভুর দশকে বিভিন্ন কম্পিউটার ব্যবসা-প্রতিষ্ঠান এই চিপ প্রযুক্তির ফলে সফট্ওয়ারসহ ছোট আকারের মিনি কম্পিউটার বাজারে বের করতে থাকে । এ দশকেই প্রোগ্রাম করা যায় এমন ব্যক্তিগত কম্পিউটার বা পারসন্যাল কম্পিউটার (পিসি) বাজারে প্রথম বের হয়। আপেল কম্পিউটার ও রেডিও সাক নামে দুটি কোম্পানী এসময় অত্যন্ত সফলতার সহিত কয়েকটি কম্পিউটার বাজারে বের করে। পরবর্তীতে আপেল মেকিনটশু (ম্যাক) কোম্পানীই পৃথিবী বিখ্যাত কম্পিউটার কোম্পানী হিসাবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মৌলিক দুই ধরনের কম্পিউটারই সমগ্র পিসি মার্কেটকে নিয়ন্ত্রণ করছে । এগুলো হলো আইবিএম বা আইবিএম কম্পাটিবল মেশিন (পিসি) এবং মেকিনটশৃ বা মেকিনটশ কম্পাটিবল মেশিন ।

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।