কুতবে যামান হযরত মাওলানা আমীনুদ্দীন শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির দু'আ ও বাণী আমার প্রিয় মুরীদ ইঞ্জিনিয়ার আজিজুল বারী এই গ্রন্থটি বেশ পরিশ্রমের বিনিময়ে রচনা করেছেন। এতে ইসলামের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক নিয়ে ইতিহাস ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের আলোকে বিশদ আলোচনা স্থান পেয়েছে। আধুনিক যুগে মানুষ বিজ্ঞানকে খুব বেশি আকড়ে ধরেছে । বৈজ্ঞানিক যুক্তি-প্রমাণ ছাড়া কেউ কিছু বুঝতে বা বিশ্বাস করতে চায় না। লেখক বইটিতে প্রমাণ করতে চেষ্টা চালিয়েছেন যে, বিজ্ঞানের কোনো হকৃ তথ্য ইসলামের সঙ্গে মোটেই সংঘাতময় নয়- বরং এসব ক্ষেত্রে শুধু মিল আর মিল বিদ্যমান । আমি মনে করি সকলেই এই কিতাব পাঠ করে উপকৃত হবেন । আমি দু'আ করি এটা পাঠকদের নিকট ব্যাপকভাবে সমাদূত হোক । আমি লেখকের জন্য আল্লাহ্র পবিত্র দরবারে দু'আ করি, তিনি যেন তার এ প্রচেষ্টাকে কবুল করেন । সবশেষে বইটির বহুল প্রচার কামনা করে শেষ করছি। মুহাম্মদ আমীনুদ্দীন (17 আোনী]] ৬১০৭ প্রতিষ্ঠাতা মুহতামীম দারুল উলুম জামিয়া ইসলামিয়া অলৈতলী ও কাতিয়া জগনাথপুর, সুনামগঞ্জ ২৩ জুন, ২০০৬ ঈসায়ী ।
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।