ইসলাম ও বিজ্ঞান ২৮৩ এ ধরণের কম্পিউটারে যেসব ব্যবস্থাবলী ছিলো, এর মধ্যে রানডম একসেস মেমরী (জঅগ - এর মাধ্যমে মেমরীর মধ্যে কমপিউটেশন চলাকালে ইনফরমেশন জমা করা হয় ও প্রয়োজনে বের করা হয়), এগুলো পান্চ কার্ড ও পান্চ টেপের মাধ্যমে চলতো, এগুলো খুব দ্রুত কাজ করতো এবং মেশিনগুলো আকারে অনেক ছোট ছিলো । তবে এগুলো তখনও বেশ দামী ছিলো এবং পরিচালনা করতে বেশ খরচ হতো। এক একটা মেশিন ১০ থেকে ১২ বছর পর্যন্ত চালানো যেতো । এসব কম্পিউটারে যে প্রোগ্রামিং করার ভাষা ব্যবহার করা হতো তা ছিলো “মেশিন কোড' (প্রোগ্রামিং করার ভাষা সম্পর্কে এ পরিচ্ছেদের শেষের দিকে বিস্তারিত আলোচনা হবে)। এসব মেশিন বেশ জনপ্রিয় হয়ে উঠে এবং বাণিজ্যিকভাবে এগুলো বড়ো বড়ো ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য প্রাপ্য হয়। গত শতাব্দির পঞ্চম দশকের শেষের দিকে দুটি গুরুতৃপূর্ণ আবিষ্কারের ফলে কম্পিউটারের বেশ উন্নতি সাধিত হয়। এসব আবিষ্কার হলো মেঘন্যাটিক-কোর মেমরী বা চুন্বকীয় মেমরী এবং ট্রানসিষ্টার সাকেট সৃষ্টি । এ দুটি যন্ত্রাংশ কম্পিউটারে জড়িত করার ফলে, রাম (রানডম এক্সেস মেমরী) মেমরীর ক্ষমতা ৮,০০০ শব্দ থেকে
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।