২৮২ ইসলাম ও বিজ্ঞান বিদ্যুতের দরকার হতো । বলাই বাহুল্য এরূপ বিরাট আকারের মেশিন সর্বসাধারণের নাগালের বাইরে ছিলো, এবং এটি খুব বেশী দিন ব্যবহৃত হয়নি । প্রথম আপেল-ম্যাক পিসি জন নিউম্যান নামে একজন বিজ্ঞানী ১৯৪৫ সালে কম্পিউটারের উপর বিশেষ গবেষণা আরম্ভ করলেন। তার এ গবেষণার ফলে বুঝা গেল যে, কম্পিউটার একটি সাধারণ স্থায়ী মেশিন হয়েও যে কোন ধরনের কমপিউটেশন কার্য সমাধা করতে পারবে । অর্থাৎ কম্পিউটার হতে হবে সম্পূর্ণ একটি প্রোগ্রাম করার ক্ষমতাসম্পন্ন মেশিন । যে কোন কমপিউটেশন কাজ করতে তাই বার বার এর যন্ত্রপাতি রদবদল করার প্রয়োজন থাকবেনা । নিউম্যানের এসব চিন্তাদ্বারা কম্পিউটার বিজ্ঞানীদের মধ্যে এক নতুন সাড়া জাগালো । প্রোগ্ধাম মেমরীতে জমা করে রাখার পদ্ধতি ব্যবহার করতে নতুন বৈল্পবিক কম্পিউটার ডিজাইনের দরকার পড়লো । এবং এর ফলে আধুনিক প্রথম জেনারেশনের প্রোগ্রাম করার ইলেকট্রনিক কম্পিউটার ১৯৪৭ সালে বাজারে বের হলো ।
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।