ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ২৭৯ পরবর্তী ১০ বছর প্রচেষ্টা করে ব্যর্থ হন। তবে বাবেজ নিরাশ হলেন না, ১৮৩৩ সালে তিনি আরেক ধরনের কম্পিউটার সৃষ্টি করতে প্ল্যান-প্রোগ্রাম শুরু করলেন । তার এ নতুন ডিজাইনের কম্পিউটারের নাম হলো, আনালিটিক্যাল মেশিন। বাবেজ এ মেশিনের পাওয়ারের যে স্বপ্ন দেখেছিলেন তা ছিলো সত্যিই দূরদর্শী, যদিও এসব স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয় তার মৃত্যুর আরও একশত বৎসর পরে । আনালিটিক্যাল মেশিনের ডিজাইনে ছিলো ৫০ টা পর্যন্ত ডেসিমেল নাম্বারের ব্যবহার, একটা মেমরীর ব্যবস্থা যেখানে এ নাম্বারগুলো রাখা হবে, মেশিন পরিচালনা করার পদ্ধতি (অপরেটিং সিস্টেম)- যা আধুনিক কম্পিউটার করে থাকেঃ এমনকি প্রোগ্রাম করার ব্যবস্থাও এ মেশিনের ডিজাইনে ছিলো । বাবেজ তার মেশিনে পরবর্তীতে সর্বত্র ব্যবহৃত ছোট ছোট ছিদ্র করা কার্ডের (পান্চ কার্ড) কথাও বলেছিলেন। কিন্তু বাবেজের এ মেশিন তার জীবিতাবস্থায় কখনও বাস্তবায়িত হয়নি। তার মৃত্যুর পরে কিছুদিনের জন্য মানুষ ডিজিট্যাল কম্পিউটারের উপর উৎসাহ হারিয়ে ফেলে । তবে ১৮৫০ থেকে ১৯০০ সালের মধ্যে গাণিতিক পদার্থবিজ্ঞানের উপর বেশ উন্নতি সাধিত হয়, যার ফলে বিজ্ঞানীরা বুঝতে পারলেন যে, প্রায় সবগুলো গতিশীল বা ডাইনামিক ঘটনাই গাণিতিক উপায়ে বীজগণিতের সমীকরণ ব্যবহার করে উপস্থাপন করা যায়। এতে যে কোন সমস্যার সমাধান এই সমীকরণ দিয়ে করা সম্ভবপর হয়ে ওঠে । একই সময় বাস্পীয় শক্তির ব্যবহার, ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় কুঠির শিল্প, যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্য প্রভৃতির উন্নতি সাধন হতে থাকে । এক কথায়, এ সময় প্রযুক্তির এক চরম উন্নতির কাল ছিলো । তবে বাস্পীয় যন্ত্রপাতি ডিজাইন, রেললাইন তৈরী করা, বাস্পীয় জাহাজ বানানো, টেক্সস্টাইল মিল সৃষ্টি, আর বড়ো বড়ো সেতু গড়তে প্রয়োজন হয় অনেক ধরনের হিসাব নিকাশ বা অংক কষা । এসব ডিজাইন করতে হলে টেকনোলজিক্যালী ব্যবহৃত বস্তর সেন্টার অব গ্রাভিটি (মহাকর্ষের টানের কেন্দ্র), সেন্টার অব বয়েল্সি, মমেন্টস্‌ অব ইনারশা এবং স্ট্রেস ডিস্ট্রিবিউশন প্রভৃতি ব্যাপারে সঠিকভাবে অবগত হবার প্রয়োজন হয়; এমনকি বাস্পীয় যন্ত্রের পাওয়ার কতটুকু তা জানতে হলেও গণিতের দরকার হয়। এ প্রেক্ষাপটে একটি মেশিনের বেশ প্রয়োজন অনুভব করতে থাকেন তখনকার ইঞ্জিনিয়াররা- যেটির মাধ্যমে এসব কালক্যুলেশন সঠিক ও তাড়াতাড়ি করা যায় ।

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।