২৭৮ ইসলাম ও বিজ্ঞান করেছিলেন । এটির মাধ্যমে শুধুমাত্র যোগ অংক করা যেতো । পাসক্যালের যন্ত্র থেকে আরও উন্নতমানের যন্ত্র পরবর্তী একশত বছরের মধ্যেও আর কেউ আবিষ্কার করতে সক্ষম হন নি। ১৮২০ সালে টমাস কলবার নামক একব্যক্তি বাণিজ্যিকভাবে সফল- প্রথম কালকু্যুলেটার আবিষ্কার করেন । এটির মাধ্যমে যোগ, বিয়োগ, ভাগ ও পুরণ অংক করা যেতো । এর পরে আরও অনেক ধরনের মেশিন বাজারে বের হতে থাকে, কিন্ত এগুলো সাধারণ কালক্যুলেটার পর্যায় থেকে আর এগুতে পারে নি। একই সময় বিলেতের কেন্ত্রিজে, চার্লস বাবেজ নামক একজন গণিতের অধ্যাপক কম্পিউটারের উপর বেশ গবেষণা করে যাচ্ছিলেন। বাবেজ ১৮২২ সালের দিকে একটি বিয়োগ মেশিন তৈরী করতে সক্ষম হন। এ মেশিনটি ছিলো সম্পূর্ণ একটি মেকানিক্যাল মেশিন। মেশিনটি প্রথমাবস্থায় ছোট আকারের একটি মডেল ছিলো মাত্র, তবে কিছুদিনের মধ্যেই তখনকার সরকার বাবেজকে আর্থিক সাহায্য প্রদান করে বড়ো আকারের আরেকটি মেশিন তৈরী করতে বললেন । চার্লস বাবেজ ১৮২৩ সালে এ মেশিন তৈরী আরম্ভ করেন। এ মেশিনটি সত্যিকারের একটি কম্পিউটারই ছিলো । এটির মাধ্যমে প্রিন্টিং পর্যন্ত করা যেতো । তাছাড়া মেশিনটি ছিলো সম্পূর্ণ অটোমেটিক এবং প্রোগ্ধাম করার যোগ্যতাসম্পন্ন । চার্লস বাবেজের এ কম্পিউটার চলতো বাস্পীয় শক্তির মাধ্যমে | এ কম্পিউটারের একটি ডুপলিকেট মেশিন লন্ডনের সাইন্স যাদুঘরে দেখতে পারবেন (যদি বিলেত প্রবাসী হয়ে থাকেন বা অচিরেই সেথা যাবার পরিকল্পনা থাকে)। চার্লস বাবেজের এ বিয়োগ করার মেশিন যদিও জু কম্পিউটার সৃষ্টির ইতিহাসে একটি পি গুরুতৃপূর্ণ অবদান বলা যায়, তথাপি এটির ক্ষমতা বাস্তবে খুবই অল্প ছিলো । বাবেজ তার এ মেশিনটাকে আরও উন্নতমানের করার লক্ষ্যে
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।