ইসলাম ও বিজ্ঞান ২৭৭ ডিজিট্যাল এ দুটি সিস্টেমই থাকে । এ ধরনের কম্পিউটারের ব্যবহার আজকাল খুবই বিরল। কম্পিউটার সম্পর্কে জ্ঞানলাভ করতে হলে, কম্পিউটার কিভাবে আবিষ্কৃত হলো এবং বিগত কয়েক দশকে এটির চরম উন্নতি সাধিত হলো, তা জানার প্রয়োজন আছে বলে মনে করি। আসুন এবার আমরা কম্পিউটারের ইতিহাসের উপর কিছুটা আলোকপাত করে দেখি । এতিহাসিকভাবে মানবসৃষ্ট প্রথম কম্পিউটার ছিলো আাবাকাস। আজ থেকে প্রায় ২০০০ বছর পূর্বে এ যন্ত্র চীনে আবিষ্কৃত হয়েছিলো । আযাবাকাস হলো কাঠের তৈরী একটি কালক্যুলেটার যার মধ্যে সারিবদ্ধভাবে কতকগুলো কাঠের তৈরী পুঁতি থাকে। এ পুতিগুলোকে কোন একটি বিশেষ আইন অনুযায়ী রদবদল বা প্রোগ্ধাম করে যে কোনো হিসেব করা যায়। ব্যবহারকারীকে এ প্রোগ্ধামের নিয়ম কানুন অবশ্যই শিখে নিতে হবে। এ ধরণের আরেকটি কমপিউটিং যন্ত্র হলো গ্রযাস্ট্রলেব, যেটির মাধ্যমে অতীতে সমুদ্বে জাহাজ চলাচলে দিকনির্ণয় করা হতো । গ্রন্থের ইতিহাসখণ্ডে আমরা এ্যাস্টলেব সম্পর্কে একাধিকবার লিখেছি। যন্ত্রটি ছিলো মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কৃত একটি প্রসিদ্ধ ন্যাভিগেশন মেশিন । ফরাসীর বিজ্ঞানী ব্লেইজ পাসক্যাল ১৬৪২ সালে প্রথম ডিজিট্যাল কম্পিউটার আবিষ্কার করেন। পাসক্যাল এ যন্ত্র তার ট্যাক্স সংগ্রাহক পিতার জন্য তৈরী
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।