“পড়! তোমার প্রতিপালক মহামহিম; যিনি শিখিয়েছেন কলমের দ্বারা; শিখিয়েছেন মানুষকে যা সে জানতো না” [সুরা আলাকৃ ৪ ৩-৫]। পরিচ্ছেদ ১০ কম্পিউটার বিপ্রব আজকের জগতে কম্পিউটার শুধু একটি যন্ত্র নয় বরং এক বিরাট বিপ্লবের নাম । এখন ঘরে ঘরে কম্পিউটার এসেছে । এসেছে এর মাধ্যমে তথ্য প্রচারের সর্বোৎকৃষ্ট মাধ্যম ইন্টারনেট ৷ কম্পিউটার তাই আমাদের জীবন চলার একটি নির্ভরযোগ্য উপাদানে রূপান্তরিত হয়েছে, এমনকি এটার উপর আমরা অনেকে নির্ভরশীল হয়ে উঠছি। এই গ্রন্থটির একটি অক্ষরও আমি কলম দিয়ে কাগজে লিখি নি। আমার আপেল কম্পিউটারের মাধ্যমে একটি ওয়ার্ড প্রসেসর দিয়ে এই পুরো পুস্তকটি রচনা করেছি। এরপর আবার. লেখাটিকে পিসি (পার্সোন্যাল কম্পিউটার) ফরমেটে কনভার্ট (পরিবর্তন) করেছি নিজেই একটি কনভার্টার প্রোগ্রাম তৈরী করে । কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকা আজকাল সবার জন্য একান্ত জরুরী হয়ে দাড়িয়েছে। সুতরাং বিজ্ঞানের আলোচনায় কম্পিউটার প্রযুক্তির কথা না আসলে পুরো বিষয়টিই অসম্পূর্ণ থেকে যাবে। এই পরিচ্ছেদে ব্যক্তিগত কিছু অভিজ্ঞতাসহ এবার কম্পিউটার বিপ্রবের কথা আমি বিস্তারিত আলোচান করবো ।
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।