২৭২ ইসলাম ও বিজ্ঞান স্বয়তক্রিয় কোন পদ্ধতি পাওয়া গেলে বিভিন্ন যন্ত্রে ব্যবহার অনেকটা সহজ হয়ে উঠে। এখানেই আসে ইলেকট্রমেগন্যাটের ব্যবহার । যে বস্তটি চুম্বক ও চুম্বক-নয় হিসেবে কাজ করবে তাকে যদি বৈদ্যুতিক তার দ্বারা পেছিয়ে কারেন্ট চলমান করা হয় তাহলে সেটা চুম্বকশক্তিতে শক্তিশালী হয়ে উঠবে- আবার কারেন্ট চলা বন্ধ হলেই সে চুম্বকীয় শক্তি হারিয়ে ফেলবে । অর্থাৎ এটা চুম্বক কিংবা চুম্বক-নয় তা কারেন্ট চলার উপর নির্ভরশীল । এরূপ চুম্বকের নামই হচ্ছে বৈদ্যুতিক-চুম্বক। টেকনোলজিষ্টরা তাই ইচ্ছেমতো এই চুম্বককে ব্যবহার করতে পারেন৷ তার থেকে শক্তির প্রয়োজন হলে কারেন্ট চালানো হয়- আর শক্তির প্রয়োজন ফুরিয়ে গেলেই কারেন্ট বন্ধ করে এটিকে শক্তিহীন করা হয়৷ সাধারণতঃ লোহার ধাতু হিসেবে কাজে লাগানো যায় । এরূপ সুইচকে বলে রিলে । বিদ্যুৎ ও চুম্বকের ব্যবহার আজকের প্রযৌক্তির যুগে কি পরিমাণ হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রায় প্রতিটি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ ও চুম্বক- বিশেষকরে বৈদ্যুতিক চুম্বকের প্রয়োজন পড়ে । এ দুটি নেচারেল এনার্জি মূলতঃ মৌলিক শক্তি ইলেকট্রমেগন্যাটিক ফোর্স স্বভাবের চার মৌলিক শক্তির একটি) থেকে উড্ভূত। আজকের জগতে কোন প্রযুক্তিসম্পন্ন অর্থনীতিতে ইলেকট্রিসিটি ও মেগন্যাটিজম যেরূপ গুরুত্ৃপূর্ণ হয়ে উঠেছে তা অতীতে কোন সময়ই ছিলো না। সুতরাং প্রযুক্তির এই ফিল্ডে উচ্চতর শিক্ষা ও গবেষণা যে কোন অর্থনীতির জন্য একান্ত অপরিহার্য । বাংলাদেশসহ তৃতীয় বিশ্বে টেকনোলজিক্যাল উত্তানে বিদ্যুৎ ও চুম্বকের উপর গভীর গবেষণার লক্ষ্যে স্বাধীন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে বলে আমার বিশ্বাস। কারণ, বলতে গেলে আজকের প্রযুক্তির মেরুদণ্ডই হচ্ছে এই দুটি বিষয় ।
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।