ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ২৭১ মোটকথা চুম্বক যেহেতু বিদ্যুতের সঙ্গে সম্পর্কিত তাই যে কোন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক বস্ততে এর ব্যবহার করা একান্ত জরুরী । চুম্ক সাধারণত দুধরণের হয়ে থাকে: ১. সাধারণ চুম্বক ও ২. বৈদ্যুতিক-চুম্বক (ইলেকট্রমেগন্যাট)। সাধারণ চুম্বকের দুটি মেরু বা পোল আছে। একটি হচ্ছে উত্তর ও অপরটি দক্ষিণ মেরু । অর্থাৎ একটি উত্তরমেরুর দিকে ও অপরটি দক্ষিণমেরুর দিকে আকর্ষিত হয়। দুটি ভিন্ন চুম্বকের একই ধরণের মেরু বিকর্ষণ আর ভিন্ন ধরণের মেরু আকর্ষণ সৃষ্টি করে । চুম্বকের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত একাধিক ফোর্স লাইন আছে। প্রাকৃতিকভাবে কিছু বস্ত এমনিতেই একেকটি চুম্বক ।॥ যেমন আয়রন অক্সাইড । এসব বস্তকে বলে পারমানেন্ট বা স্থায়ী চুম্বক । তবে স্থায়ী চুম্বক কৃত্রিম উপায়েও সৃষ্টি করা যায়। এরজন্য বিশেষ ধরণের লৌহ, -নিকেল ইত্যাদি । স্থায়ী চুক তৈরী সহজ। একটি পারমানেন্ট চুম্বকের ফিন্ডে একই দিকে বস্তকে ঘর্ষণ কিংবা চলমান রাখলেই তা চুম্বকে পরিণত হবে। এই সৃষ্ট স্থায়ী চুম্বকের শক্তি ধ্বংসও করা যায়। একে উক্ত স্থায়ী চুম্বকের সঙ্গে উল্টো দিকে ঘর্ষণ কিংবা ফিন্ডে চলমান রাখলে তার চুম্বকশক্তি নষ্ট হয়ে যাবে । এ হচ্ছে প্রথম ধরণের চুম্বক । দ্বিতীয় ধরণের চুম্বক হলো ইলেকট্রমেগন্যাট বা বৈদ্যুতিক চুম্বক । আর এই চুম্বকটিই আজকাল বেশী ব্যবহৃত হচ্ছে। আমরা দেখেছি কিভাবে স্থায়ী চুম্বকের সঙ্গে ঘর্ষণের মাধ্যমে কৃত্রিম উপায়ে চুম্বক তৈরীও করা যায় আবার ধ্বংসও করা যায়। চুম্বকের যেহেতু আকর্ষণ-বিকর্ষণ শক্তি আছে তাই এটিকে তৈরী ও ধ্বংস করার সহজ এবং

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।