ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

২৭০ ইসলাম ও বিজ্ঞান চুম্বক কি? চুম্বকীয় শক্তি এমন একটি ফোর্স যা কোন বস্তর মধ্য থেকে বেশ দূর পর্যন্ত প্রভাবশীল হতে পারে। যেটুকু দূরত্ব পর্যন্ত মেগন্যাটিক ফোর্স ক্রিয়াশীল থাকে সেই এলাকাকে বলে মেগন্যাটিক ফিল্ড। দুটি বস্তর মধ্যে যদি চুম্বকীয় শক্তি বিদ্যমান থাকে এবং একটা আরেকটাকে আকর্ষণ করে তবে তা হবে পজিটিভ বা ধনাত্মক ফোর্স । কিন্তু যদি একটা আরেকটাকে বিকর্ষণ করে তাহলে তা নেগিটিভ বা খণাত্বক ফোর্স । যেসব বস্তর মধ্যে মেগন্যাটিক শক্তি আছে এগুলোকে বলে মেগনেট বা চুম্বক । আমরা অহরহ চুম্বক ও এর ক্রিয়া দেখতে পাই। একটি-স্কু ড্রাইভারের মাথায় চুম্বকশক্তি থাকায় এটি দ্বারা জ্কুগুলোকে এমনিতে ধরে রাখা যায়; কম্পাস মূলত একটি চুম্বক যা পৃথিবীর উত্তরমেরুর দিকে আকর্ষিত হয়ে সেদিকে স্থির হয়। এগুলো হচ্ছে চুম্বক । কিন্তু বাস্তবে সমস্ত পৃথিবীটাও একটি বিরাট চুম্বক এবং প্রায় সব বস্ততেই কিছু না কিছু চুম্বকশক্তি আছে। অত্যন্ত সূক্ষ যন্ত্র দ্বারা চুম্বক নয় এমন বস্তর মধ্যেও চুম্বকের শক্তি মাপা যায়। চুম্ক সম্পর্কে আমাদের সবার ধারণা থাকলেও এই চুম্বক আজকের টেকনোলজিতে যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সে ব্যাপারে আমরা কতটুকু ওয়াকিবহাল? সাধারণ এবং বৈজ্ঞানিক গবেষণার যন্ত্রপাতিতে এই চুম্বক ব্যবহৃত হচ্ছে। এছাড়া লাউড স্পীকার, টেপ রেকর্ডিং, কম্পিউটার ইত্যাদিতেও চুম্বকের ব্যবহার অপরিহার্য ।

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।