ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

২৬৮ ইসলাম ও বিজ্ঞান প্রতি সেকেন্ডে ১ কুলোম্ব (ইলেকট্রিক চার্জের পরিমাণ) চার্জ । আমিটার নামক একটি যন্ত্র দিয়ে কারেন্ট মাপা যায়। ইনস্যুলেটর ও কন্ডাক্টার ইলেকট্রিক চার্জ সব বস্তুর ভেতর দিয়ে সমানভাবে চলে না। প্রাকৃতিকভাবে প্রাপ্ত বেশীরভাগ বস্তর ভেতর দিয়ে কারেন্ট কম চলে । এসব বস্তকে বলে ইনস্যুলেটর। ইনস্যুলেটরের এটমগুলো সহজে তাদের ইলেকট্রনকে ছেড়ে দেয় না। অর্থাৎ কারেন্ট চলতে হলে যে পরিমাণ ইলেক্রনের প্রয়োজন সে পরিমাণ ইলেকট্রন এসব বস্ততে স্বাধীন নয়- এটমের নিউক্লিয়াস এগুলোকে শক্তভাবে ধরে রেখেছে । তবে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করে কিছু ইলেকভ্্রন মুক্ত করে দিলে এগুলো থেকেও কারেন্ট চলমান হয়। যে উপায়ে তা করা হয় তাকে বলে আয়োনাইজেশন । আয়োনাইজেশনের মাধ্যমেই আকাশে বিদ্যুৎ চমকায় । মাটি ও মেঘের মধ্যে চার্জ যখন আলাদা হয় তখন একটি শক্তিশালী ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়। এই ফিল্ড মেঘ ও মাটির মধ্যবর্তী বায়ুকে আয়োনাইজ করে ফেলে (ইলেকট্রিসিটি চলার পথ সৃষ্টি করে দেয়)। এ থেকে সৃষ্টি হয় বৈদ্যুতিক চমক । অর্থাৎ আয়োনাইজ বায়ু কন্ডাক্টার হিসেবে কাজ করে । 18867 14510197101% কণ্তাক্টার এসব বস্ত যার ভেতর দিয়ে কারেন্ট তথা ইলেকট্রিক চার্জ সহজে চলতে পারে । এদের এটম ইলেকট্রনগুলোকে খুব শক্তভাবে ধরে রাখে না। ফলে সামান্য ইলেকট্রিক ফোর্স থেকেই কারেন্ট চলমান হয়। আজকাল বহুল ব্যবহৃত একটি কণ্তাক্টার হলো তামা । আমরা বিভিন্ন ইলেকট্রিক সার্কেটে এই তামার ব্যবহার দেখে থাকি ।

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।