২৬২ ইসলাম ও বিজ্ঞান জীবন ০.০০০০০০০৩ সেকেন্ড (মাত্র এক মৃহূর্ত) এবং সীসা, অর্ধ-জীবন নাই (এটা স্থিতিশীল)। কার্বন ডেইটিং তেজক্তিয়তার সঙ্গে সম্পৃক্ত অর্ধ-জীবন পদ্ধতি থেকেই অতি পুরাতন প্রত্বতান্তিক ও ভূতাত্তিক বস্তর বা যুগের সঠিক বয়স নির্দিষ্ট করা হয়। এ ক্ষেত্রে প্রাগৈতিহাসিক যুগ থেকে আধুনিককাল পর্যন্ত প্রাণীর সঙ্গে সম্পর্কিত গবেষণায় কার্বন ডেইটিং টেকনিক বা কার্বন-তারিখনির্ধারণ পদ্ধতি আজকাল এক শক্তিশালী সিস্টেম হিসেবে আত্মপ্রকাশ করেছে। কার্বন-ডেইটিং সিস্টেমে কয়েকটি বিষয়ের সঠিক তথ্য ব্যবহৃত হয়। এই পৃথিবীর যাবতীয় প্রাণীর দেহে কার্বন-১৪ নামক তেজক্রিয়াশীল কিছু না কিছু বন্ত থাকে । এই পদার্থটি মূলত বায়ুমণ্ডল ও প্রাণীদেহের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইয়োক্সাইডের সচরাচর ক্রিয়া-প্রতিক্রিয়া থেকেই সৃষ্টি হয়। অর্থাৎ প্রাণী ও উড্ভিদজীবী যথাক্রমে শ্বাস-প্রশ্বাস ও ফটোসিন্থেসিসের মাধ্যমে উপযুক্ত দুটি গ্যাস দেহের মধ্যে প্রবেশ- বহিষ্করণ করে। এ থেকেই দেহের ভেতর কার্বন-১৪ জমা হয়। কিন্তু প্রাণী বা উড্ভিদের যখন জীবনাবসান ঘটে তখন উপরোক্ত গ্যাস দুটোর ক্রিয়া ও রদবদল বন্ধ হয়ে যায়। মৃত্যুর পরই তাই দেহের ভেতরের জমাকৃত অস্থিতিশীল কার্বন-১৪ তেজক্তক্িয়ার মাধ্যমে ক্ষয় হতে শুরু করে। ইতোমধ্যে আমরা জেনেছি, কার্বন-১৪-এর অর্ধ-জীবন হলো ৫,৬০০ বছর । অর্থাৎ এই সময় অতিবাহিত হলে কার্বন-১৪ ক্ষয় হয়ে অর্ধেক পরিমাণ অবশিষ্ট থাকে। সুতরাং একটি মৃতদেহ ৫,৬০০ বছর পর জীবীত থাকতে যে পরিমাণ তেজক্রিয়া বিকিরণ করতো সে তুলনায় ঠিক অর্ধেক পরিমাণ তেজক্ত্রিয়া বিকিরণ করবে । তবে অর্ধ-জীবন পরও তেজক্রিয়া কিন্ত কমে না, এটা সর্বদাই বিকিরণ করতে থাকে । সুতরাং এই রেডিয়েশন কি তা মেপে নিলেই কতদিন পূর্বে এই দেহটি পৃথিবীতে
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।