ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ২৫৯ পার্টিকেল ছেড়ে দেয়া হয়। সুতরাং বিটা বিকিরণের মাধ্যমে এটমিক নাম্বার এক খখ্যা বৃদ্ধি পায়। কিন্তু এই রদবদলের মাধ্যমে কিছু অতিরিক্ত এনার্জি নিউক্লিয়াসে জমা হতে পারে । এটম এই এনার্জিকে মুক্ত করতে যেয়ে গামা রশ্মি বিকিরণ করে। এই প্রসেসে যেসব পদার্থ পরিবর্তন হয় তার উদাহণর হচ্ছে ফোসফোরাস-৩২ থেকে সোলফার-৩২ এবং কোবল্ট- ৬০ থেকে নিকেল- ৬০। রেডিওআইসোটপের অতিরিক্তি প্রটোন অপর আরেকটি উপায়ে বদলে যেয়ে স্থিতিশীল হতে পারে । এই প্রসেসকে বলে পজিটিভ বিটা পার্টিকেল বা প্রন বিকিরণ । নিউক্লিয়াসের একটি প্রটোন নিউন্রনে রূপান্তরিত হয় পজিন্টন বিকিরণের মাধ্যমে । সুতরাং এরফলে এটমিক নাম্বার একটি সংখ্যা কমে যায় । আর এই রদবদলের সময় যে অতিরিক্ত এনার্জি নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে তা হলো গামা রশ্মি তেজক্রিয়া । পজিট্রন বিকিরণের উদাহরণ হলো নাইট্রোজেন-১৩ থেকে কার্বন-১৩ এবং অক্সিজেন- ১৫ থেকে নাইন্রোজেন-১৫-তে রূপান্তর | ইতোমধ্যে আমরা দেখেছি, গামা রেডিয়েশন সাধারণত ফোটন হিসেবে (অর্থাৎ তেজক্রিয়ার মাধ্যমে) বিটা রেডিয়েশনের প্রসেস থেকে সৃষ্টি হয়। পজিটিভ ও নেগেটিভ বিটা রেডিশয়েশন থেকে সৃষ্ট অতিরিক্ত এনার্জি নিউক্লিয়াস থেকে তেজক্্িয়া হিসেবে বিকিরণ হওয়াই হচ্ছে গামা রশ্মি। তবে কিছু নিউক্লিয়াস আছে যারা এমনিতেই এই তেজক্ক্রিয়া বিকিরণ করে। এ ধরণের রেডিয়েশন কিন্ত পদার্থের নিউক্লিয়াসের এটমিক নাম্বার কিংবা ম্যাস নাম্বার রদবদল করে না। অর্থাৎ পদার্থটি বদলে অন্য পদার্থে রূপান্তরিত হয় না। এই উপায়ে মূলত নিউক্লিয়াসের অতিরিক্ত এনার্জি মুক্ত করে দেয়া হয়। এরূপ গামা রেডিয়েশনের একটি উদাহরণ হচ্ছে আয়োডাইন-১৩১ রেডিওআইসোটপ |

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।