ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

২৫৪ ইসলাম ও বিজ্ঞান আছে। তাই নেগেটিভ চার্জ সম্বলিত ইলেকট্রন ও পজিটিভ চার্জ সম্বলিত প্রটোন থাকায় এটমের মধ্যে একটি ব্যালান্স তৈরী হয়। আমরা ইতোমধ্যে জেনেছি এটমের নিউক্লিয়াসে যেসংখ্যক প্রটোন থাকে সেটাকে বলে এটমিক নাম্বার এবং যতোটি নিউক্লিওন্স আছে তা হলো এটমের ম্যাস নাম্বার ৷ পিরিওডিক টেবিল থেকে সহজেই দেখা যায় যে, প্রতিটি ইলেমেন্ট বা মৌলিক পদার্থেরই একেকটি আলাদা এটমিক নাম্বার আছে। তবে এটমের কেন্দ্রে একই পদার্থের ম্যাস নাম্বার (ওজন নাম্বার) ভিন্ন হতে পারে । অর্থাৎ একই পদার্থের এটমের নিউক্লিয়াসে এটমিক নাম্বার একটি হলেও এর মধ্যে বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকতে পারে । এই প্রতিটি (অর্থাৎ কতটি ভিন্ন ম্যাস আছে সে হিসেবে) ভিন্নতাকে বলে এই ইলেমেন্টের আইসোটপ। সুতরাং একই পদার্থের বিভিন্ন আইসোটপ থাকতে পারে । সাধারণত এটম যতো ভারী হবে এর আইসোটপের সংখ্যাও ততো বেশি হবে । 11 010561) 150101095 110105217 08006110117

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।