২৫০ ইসলাম ও বিজ্ঞান অক্সিজেন রিলিজ ফটোসিন্থেসিস প্রসেসে যে রিয়েকশন সংঘটিত হয় তাতে সূর্যালোক থেকে সৃষ্ট কারেন্ট পানির মলিকিউল (কয়েকটি এটম মিলে একেকটি মলিকিউল হয়) ভেঙ্গে যায়। পানির মলিকিউলে অক্সিজেন এটম আছে, কারণ পানির কেমিক্যাল ফমুলা হলো [20 (দুটি হাউদ্রোজেন ও একটি অক্সিজেন এটম)। কারেন্ট এই অক্সিজেন এটমকে মুক্ত করে দেয়। অর্থাৎ বাযূমগ্ডলে অক্সিজেন ছেড়ে দেয় । এই উপায়ে যদি অক্সিজেন সৃষ্টি না হতো তবে অচিরেই বায়ুমণ্ডলের সকল অক্সিজেন আমাদের ও প্রাণীদের শ্বাসক্রিয়ার মাধ্যমে ফুরিয়ে যেতো । এখানে উল্লেখ্য যে, উদ্ভিত তথা গাছ-গাছাড়ি আমাদের জীবনরক্ষার জন্য কতো জরুরী তা এখন আশাকরি সবাই বুঝতে পেরেছেন। আশা করবো পাঠকরা বৃক্ষরোপণ কাজে সবসময় সচেতন থাকবেন। ফটোসিন্থেসিস ও শ্বাস-প্রশ্বীসের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। বাস্তবে একটি আরেকটির বিপরিত ক্রিয়া। আমরা এই দুটি বিষয়কে সহজে বুঝার জন্য উপস্থাপন করতে পারি এভাবে: শ্বাস-প্রশ্থীস হ জৈবিক পদার্থ -+ অক্সিজেন কার্বন ডাইয়োক্সাইড +পানি; ফটোসিনথেসিস _ কার্বন ডাইয়োক্সাইড +-পানি 5 জৈবিক পদার্থ + অক্সিজেন। বিষয়টি আরও পরিষ্কার করতে যেয়ে আমরা বলতে পারি: শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে আমরা অক্সিজেন ও জৈবিক পদার্থের সময়ে যে বাই-প্রোডাক্ট বা ফলাফল-বস্ত সৃষ্টি করি তা হলো কার্বন ডাইয়োক্সাইড ও পানি। অর্থাৎ প্রশ্বীসের সময় কার্বন ডাইয়োক্সাইড গ্যাস ও পানি আমাদের ভেতর থেকে বেরিয়ে আসে । অন্যদিকে ফাটোসিন্থেসিস এর মাধ্যমে গাছের সবুজ পাতা কার্বন ডাইয়োক্সাইড ও পানি থেকে সৃষ্টি করে অক্সিজেন ও জৈবিক পদার্থ ৷ জৈবিক পদার্থ হয় গাছের খাদ্য আর অক্সিজেন ছেড়ে দেয়া হয় বায়ুমণ্ডলে ।
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।