ইসলাম ও বিজ্ঞান ২৪৭ ফটোসিনথেসিস সূর্যালোক থেকে যে পদ্ধদিতে এনার্জি বা উদ্যম সংগ্রহ করে সবুজ উড্ভিত খাদ্যগ্রহণ করে তাকে বলে ফটোসিন্থেসিস। এটাকে কে বা কারা কেন যে বাংলা; 'সালোকসংশ্রেশন নামকরণ করেছেন তা আমার বোধগম্য নয়। আমার ধারণা বাংলাভাষায় সকল বৈজ্ঞানিক শব্দাবলী যতো সম্ভব সহজ করে লেখা জরুরী । আমাদের সমাজে বিজ্ঞান বিষয়টি সম্পর্কে একটি বিশ্বাস প্রায় সবার মনে বদ্ধমূল হয়ে আছে- তাহলো, বিজ্ঞান একটি কঠিন বিয়ষ। কিন্তু বাস্তবে এ ধারণাটি ভিত্তিহীন । বিজ্ঞানকে যদি সঠিকভাবে সরল বাংলায় উপস্থাপন করা যায়, তাহলে সর্বসাধারণের কাছে তা দিন দিন আকর্ষণীয় হয়ে উঠবে । সুতরাং সালোকসংশ্রেশন ইত্যাদি বলার কোন প্রয়োজন নেই। বরং ফটোসিন্থেসিস শব্দটি দিয়েই বিষয়টি উপস্থাপন করা সহজ বলে মনে করি । কারণ, ফটো শব্দটির অর্থ আমাদের প্রায় সাবারই অল্প-বিস্তর জানা আছে। এছাড়া সালোকসংশ্লেশন থেকে এটি উচ্চারণও অনেকটা শ্রুতিমধুর | যেসব শব্দ বাংলা থেকে ইংরেজী বেশি ব্যবহৃত হয় এবং উচ্চারণ সহজ হবে, তা মূল ইহরেজী শব্দব্যবহারের মধ্যেই লেখার পক্ষপাতী আমি । অবশ্য বিজ্ঞানের ভাষা হচ্ছে একটি স্বতন্ত্র ভাষা । বাংলায় নতুন শ্রুতিমধুর সরল শব্দ আবিষ্কারের পক্ষে আমি । ইতোমধ্যে কলিকাতা থেকে কিছু শব্দ আবিষ্কৃত হয়েছিল । কিন্তু দুঃখের সহিত বলতে হয়, এগুলো এতো কঠিন ও শ্রুতিকঠোর যে, তা সচরাচর ব্যবহার হবে পাঠকদের প্রতি জুলুম ছাড়া আর কিছুই নয়! দুটি পদক্ষেপের মাধ্যমে ফটোসিন্থেসিস সংগঠিত হয় । প্রথমতঃ লাইট রিয়েকশন বা আলোর প্রতিক্রিয়ার মাধ্যম্যে আলোকের এনার্জি চুষা এবং দ্বিতীয়তঃ কার্বন রিয়েকশন (কার্বন নামক রসায়নিক বস্তর মাধ্যমে প্রতিক্রিয়া) বা কালো প্রতিক্রিয়া। এর অপর নাম ক্যালভিন সাইকেল । আমরা এ দুটি প্রসেস আলাদাভাবে আলোচনা করবো ।
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।