“আল্লাহ সমুদয় বস্তর সৃষ্টিকর্তা এবং সব বস্তর রক্ষাকারী” [সূরা জুমার ৪ ৬২]। পরিচ্ছেদ ৭ আলোকবিজ্ঞান এ পর্যন্ত আমরা আলো নিয়ে অনেককিছু বলেছি। আইনস্টাইনের থিওরী বুঝাতে যেয়ে এই আলোকের কথা এসেছে । আলো মূলত স্থান-কালের অংশ, এর গতি সসীম ও অপরিবর্তনীয় । আলোকের গতির কাছাকাছি গতিতে চললে সময় আস্তে চলে। এসব কথা আমরা জেনেছি । কিন্তু বাস্তবে আলো কি জিনিস তা আমরা ভালোকরে বুঝিয়ে বলিনি । আলো নিয়ে গবেষণা একটি ব্যাপক বিষয় । এই গবেষণাকে এখন বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে । এই শাখাটির নাম আলোকবিজ্ঞান। এই পরিচ্ছেদে পাঠকরা আলোকবিজ্ঞানের সঙ্গে পরিচিত হবেন। আলো কি? আলো বস্তাবে স্বভাবের মৌলিক চার শক্তির একটি থেকে সৃষ্ট। এই শক্তিটি হলো বৈদ্যুতিক-চুম্বকীয় তেজক্ক্রিয়া বা ইলেকন্রোমেগন্যাটিক রেডিয়েশন । এই শক্তি থেকে সৃষ্ট সব রেডিয়েশনের ভিন্নতা বা পরিচিতি আমরা রেডিয়েশনটির ওয়েভলেন্থ বা তরঙ্গ-দ্যৈর্ঘ থেকে পাই । অর্থাৎ রেডিয়েশনের ওয়েভলেন্থ কোন রেঞ্জের ভেরত আছে সেটা থেকে বিভিন্ন ইলেক্ট্রমেগন্যাটিক রেডিয়েশন সনাক্ত করা হয়। যার মাধ্যমে ইলেকনট্রোমেগন্যাটিক স্পেকন্রাম। স্পেকট্রাম হচ্ছে ইলেকট্রোমেগন্যাটিক রেডিয়েশনের পুরো রেঞ্জের হিসাব। এরমধ্যে চোখে দেখা যায় যে অংশটি সেটিই হলো আলো । অর্থাৎ ০.৪ মাইক্রন (ওয়েভলেন্থের পরিমাপ মাইক্রন দিয়ে করা হয়) থেকে ০.৭ মাইক্রন পর্যন্ত রেডিয়েশনের অংশটুকু আমাদের চোখে আলো হিসাবে ধরা পড়ে । তবে চোখে ধরা পড়েনা যে অংশটুকু তার রেঞ্জ বা ব্যাপ্তি কিন্ত অনেক বড়।
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।