ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ২৩৩ বারো বছর বৃদ্ধি পেয়েছে এবং জনের বয়স মাত্র একদিন বেড়েছে। সময় এরূপই গতির সাথে আপেক্ষিক। এই গল্প থেকে পরিষ্কার হয়েছে, ইতোমধ্যে সময় সম্পর্কে যা ধারণা ছিলো তা পাল্টে গেছে। গতি ও মহাকর্ষ সময়কে লম্বা করে দিতে জানে । কেউ যদি আলোকের গতির কাছাকাছি গতিতে চলে তাহলে তার নিজের কাছে সময় স্বাভাবিক মনে হলেও, সে তুলনায় বাইরজগতের সময় লম্বায়িত হবে। অপরদিকে বাইরজগতের তুলনায় গতিশীল ব্যক্তির সময় হবে খাটো । ডপলার এফেক্ট যাবতীয় ইলেকট্রমেগন্যাটিক তরঙ্গ এবং শব্দ-তরঙ্গের মধ্যে একটি এফেক্ট বা ক্রিয়া আছে যাকে বলে ডপলার এফেব্ট। এই এফেন্টটি শব্দ-তরঙ্গ কিংবা যে কোন ওয়েভ সৃষ্টির সূত্রের গতির সঙ্গে সম্পর্কিত। শব্দসৃষ্টির সুত্র যখন শ্রবকের কাছ থেকে দূরে সরে যায় তখন শব্দের ফ্রিকুযুয়েন্সি (সেকেন্ডে কয়টি তরঙ্গ সৃষ্টি হচ্ছে সেই হিসাবকে বলে ফ্রিকু্যুয়েন্সি) কমে এবং শব্দটির পীচ বা তীব্রতা অনেকটা হালকা হয়ে যায়। অপরদিকে সূত্র যখন শ্রবকের দিকে ছুটে আসবে তখন শব্দ-তরঙ্গে ফ্রিক্যুয়ে্সি বৃদ্ধি পায়, এতে শব্দটির তীব্রতা শ্রবকের কাছে বেড়ে ওটে। এই এফেন্টটি একটি রেল ষ্টশনে অপেক্ষারত যাত্রীরা সহজেই অনুধাবন করতে পারেন। মনে করুন আপনি একটি লক্যাল ট্রেনের অপেক্ষায় আছেন। আপনার ট্রেন আসার আগেই একটি ইন্টারসিটি ট্রেন স্টেশনের দিকে দ্রুত আসতে লাগলো । ট্রেনের শব্দ তখন আপনার কানে বেশী থেকে বেশী মনে হবে, কিন্তু যেহেতু এটা ইন্টারসিটি ট্রেন তাই স্টেশনে না থেমে যখন এটা দ্রুত স্টেশন পেরিয়ে আপনার নিকট থেকে দূরে সরে যেতে থাকবে, তখন ট্রেনের শব্দের তীব্রতা কমে আসবে । এই এফেব্টটি সর্বপ্রথম অস্ট্রিয়ান এক বিজ্ঞানী, ক্রিস্টিয়ান জোহান ডপলার আবিষ্কার করেছিলেন বলে এটাকে তার নামানুসারে ডপলার এফেক্ট বলা হয়। ডপলার দেখিয়েছেন, এই এফেক্টের কারণে সূত্রের দেহের রংও বদলে যায়। অর্থাৎ এই এফেক্ট আলোক-তরঙ্গের উপর ক্রিয়াশীল । কাছে আসতে তার রং হয় নীল এবং

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।