ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

২৩২ ইসলাম ও বিজ্ঞান জনের মাহাকাশযান দ্রুত উপরের দিকে উঠে কয়েক মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। পৃথিবী থেকে ৪.৩ আলোক-বৎসর (আলো যেতে ৪.৩ বছর সময় লাগে) দূরে অবস্থিত। সুতরাং আলোকের কাছাকাছি গতিতে সেথা পৌঁছে ফিরে আসতে অন্তত বারো বছর সময় লাগবে । যা হউক সময় যেতে লাগলো । পৃথিবীতে থেকে জোহান তার ভাইয়ের আগমণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। বারো বছর তো আর কম দিন নয়। জোহান বিয়ে করলেন এবং দুটি সন্তানের পিতা হলেন। একদিন তার অপেক্ষার অবসান ঘটলো এবং জনের প্রত্যাবর্তন দিসব এসে হাজির হলো। রকেট স্টেশনে তিনি স্বপরিবারে গিয়ে অপেক্ষা করতে থাকেন । জন ঠিক নির্দিষ্ট সময়ে এসে অবতরণ করলেন। এতোদিন পর ভাইকে দেখার জন্য জোহান ছুটে গেলেন রকেটের কাছে। জন বেরিয়ে আসলেন কিন্তু জোহান তাকে চিনতে পারলেন না। তার নিজের অর্ধেক দাড়ি পেকে গেছে কিন্ত জনের তো অবস্থা সেই বারো বছর আগে যেরূপ ছিলো ঠিক সেরূপই রয়েছে। সে তো ৫৯ বছর বয়স্ক লোক বলে মনে হয় না! জনও তার ভাইয়ের অবস্থা দেখে একেবারে থ! কি ব্যাপার? এই একদিনে আমার ভাইয়ের বয়স এতো বৃদ্ধি পেল কি করে! দুভাই একে অন্যের দিকে অবাক হয়ে তাকাচ্ছিলেন, ঠিক এসময় এক বয়োবৃদ্ধ লোক সেখানে এসে হাজির হলেন। তিনি যমজ দু'ভাইয়ের হচ্ছো কেন? তোমরা আমার আপেক্ষিতাবাদের কথা শুননি বুঝি!” জন জিজ্ঞেস করলেন, “আপনি কে? বি বলতে চান?” হলো তা বলে দিতে চাই ।” “বলুন।” বললেন জোহান । বৃদ্ধ এবার বুঝিয়ে দিতে লাগলেন যে, জন যেহেতু আলোকের গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করেছেন তাই তার উপর দিয়ে সময় অত্যন্ত ধীর গতিতে চলেছে, অপরদিকে জোহানের উপর দিয়ে সময় স্বাভাবিকভাবেই চলেছে । তাই তার বয়স

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।