ইসলাম ও বিজ্ঞান ২৩১ সময়ের সম্পর্ক আছে। কেউ যদি আলোকের গতির কাছাকাছি চলতে পারে (আলোকের গতি প্রায় ১৬৮,০০০ মাইল প্রতি সেকেন্ড) অর্থাৎ এ উচ্চগতিসম্পন্ন ভ্রমণকারীর বয়স বৃদ্ধি হবে অনেক আস্তে আস্তে! এ অদ্ভুত কথা প্রথমে কেউ বিশ্বাস করেনি কিন্ত পরবর্তীতে একাধিকবার এর সত্যতা প্রমাণ করা হয়েছে। বিজ্ঞানীরা এই পরীক্ষার জন্য সুইজারল্যান্ডে স্থাপিত অণু-পরমাণু পরীক্ষা-নীরিক্ষার একটি বিশেষ লেবেরেটরী ব্যবহার করেন । তারা প্রমাণ করেছেন যে, কিছু পরমাণুর স্থায়িতৃকাল যাকে বিজ্ঞানের ভাষায় হাফ-লাইফ বলে, নিদিষ্ট সময় থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। আলোকের কাছাকাছি গতিতে এগুলো চালিত করার পর তা সম্ভব হয়েছে। সময় সম্পর্কে আইনস্টাইন আরোও অনেককিছু বলেছেন । যেমন, সময়ের শুরু ছিলো এবং শেষ হবে। এর শুরু হয় জগতসৃষ্টির মুহূর্তে এবং শেষ হবে জগত ধ্বংসের কালে । সময় আপেক্ষিক, অর্থাৎ একেকজন দর্শকের কাছে সময় একেক রকম হয়ে থাকে । বিশ্বজনিন কোন সময় নেই। সময় মূলত: লকেল (স্থানীয়)। বিজ্ঞানীরা আইনস্টাইনের থিওরী অনুসরণ করে আরো আবিষ্কার করেছেন যে, আমাদের দেহে বায়োলজিক্যাল ঘড়ি আছে। দেহের প্রতিটি কোষে এই ঘড়ি ক্রিয়া করে আমাদেরকে বুড়ো করছে। এ হচ্ছে সংক্ষেপে সময় সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা । সময়ের আপেক্ষিকতার ব্যাপারে টুইন প্যারাডক্স নামক একটি অত্যাশ্ঠর্য কাল্পনিক গল্প বর্ণিত হয়েছে। কিন্তু কাল্পনিক হলেও এটা সম্ভাবনা থেকে মুক্ত নয়। সুদূর ভবিষ্যতে এরূপ ঘটনা নিত্যনৈমিত্তিক যাক, গল্পটি এই: একদা সুইজারল্যান্ডের একজন নভোচারী সিন্ধান্ত করলেন, তার আলোকের কাছাকাছি গতিসম্পন্ন রকেটশীপে পৃথিবীর নিকটতম তারা প্রক্সিমা সেন্টোরীতে ভ্রমণে যাবেন । বর্ণনার সুবিধার্থে আমরা তাকে জন বলে সম্বোধন করবো । জনের এক যমজ (টুইন) ভাই ছিলেন, তাকে আমরা জোহান বলে ডাকবো । যেহেতু যমজ, তাই দু'ভাইয়ের বয়স একই ছিলো এবং তা হলো ৪৭ বছর । জন নির্দিষ্ট দিনে তার যমজ ভাই জোহানের কাছ থেকে বিদায় নিয়ে রকেটে আরোহণ করলেন এবং বললেন, ভাই জোহান, তোমার সাথে বারো বছর পর দেখা হবে । গুডবাই।
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।