২২৮ ইসলাম ও বিজ্ঞান সুতরাং বিশেষ আপেক্ষিকতাবাদের মাধ্যমে আমরা যে তিনটি বিষয় অবগত হয়েছি তা হলো: ১. মহাকর্ষ আলোর রং লাল (উধ্র্বে ওঠার সময়) এবং নীল (ফিল্ডে পড়ার সময়) করে, ২. মহাকর্ষ সময়ের উপর প্রতিক্রিয়া করে (দ্রুততর করে) এবং ৩ মহাকর্ষ স্থান-কাল (স্পেইস-টাইম) বাকা করে । এই তিনটি ফলাফল পরীক্ষিতভাবে প্রমাণিত হয়েছে । লালকরণ ১৯৬৫ সালে পরীক্ষা করে প্রমাণ করা হয়। আমেরিকার হারভার্ড বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা হয়েছিল। একটি উচু বিল্ডিহয়ে গামা-রে (ইলেকট্রমেগন্যাটিক রেডিয়েশন) নীচ. থেকে উপরের দিকে চালিত করে এই লাল রং ধারণ পরীক্ষা করে সনাক্ত করা হয়েছে । সময়ের ভিন্নতা এটমিক ঘড়ি দিয়ে পৃথিবী থেকে অনেক উচ্চে বায়ূমণ্ডলে বেলুন প্রেরণ করে সত্যায়ন করা হয়েছে । এছাড়া স্থান-কালের বাকা হওয়ার ব্যাপারটি অনেক আগেই পরীক্ষা করে দেখা হয়েছিল। ১৯১৯ সালের সূর্ধপ্রহণের সময়, আকাশে একটি তারার অবস্থান এর আসল জায়গা থেকে অনেকটা ভিন্ন অবস্থানে দেখার বিষয়টি সত্য বলে প্রমাণিত হয়। এই তারাটি থেকে আগত আলো সূর্যের পাশদিয়ে আসার সময় এর মহাকর্ষে সৃষ্ট বাকাপথে চলে এসেছিল তাই এটাকে অন্য অবস্থানে দেখতে পাওয়া যায়। উল্লেখ্য, আইনস্টাইন আগেই এই তারাটি কোথায় দেখা যাবে (অর্থাৎ সূর্যের বাকাকরণের ফলে আসল স্থান থেকে কত ডিগ্রী দূরতে দেখাবে) তা বলে দিয়েছিলেন। তার হিসেব ও পর্যবেক্ষণ প্রায় একই হয়েছিল । বিষয়টি বুঝতে ২১৮ পৃষ্ঠার ছবিটি হয়তো সহায়ক হবে। জেনারেল রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতাবাদ উপরোক্ত সমতার প্রিন্সিপাল এবং এর পরীক্ষিত সত্যতা আমাদের জানা হলেও বস্তর দ্বারা স্পেইস-টাইম বা স্থান-কাল ঠিক কতটুকু বাকা হয়ে থাকে তা আমরা বুঝতে পরিনি। এটা সঠিকভাবে মাপার জন্য কিছু বিশেষ গাণিতিক সমীকরণ প্রয়োজন । আর আইনস্টাইন এসব সমীকরণই আমাদেরকে উপহার দিয়ে গেছেন তার প্রখ্যাত জেনারেল রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতাবাদের মাধ্যমে ৷
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।