ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ২২৭ এখন, এ পর্যন্ত যা বলা হয়েছে তা নতুন কিছু নয়। এসব ব্যাপার বিজ্ঞানীরা আগে থেকেই জানতেন। কিন্তু আইনস্টাইনের দৃষ্টি ছিলো প্রখর। তিনি এই মহাকর্ষের প্রক্রিয়া বস্তর উপর থেকে ফি-ফোল বা ইনার্শা [মহাকর্ষমুক্ত স্পেইসে লিফটের গতি ইনার্শা (ধাক্কা দেয়ার মাধ্যমে সৃষ্ট গতি) থেকে সৃষ্ট] গতির ফলে মুক্ত হওয়াকে তিনি শুধুমাত্র মেকানিক্যাল গতিশীলতার ক্ষেত্রেই সত্য বলেননি, বরং এটা পদার্থবিজ্ঞানেরই একটি মৌলিক আইন হিসেবে সনাক্ত করেন । আইনস্টাইনের দিব্যদৃষ্টিটি এখানেই । তিনি দেখিয়েছেন, এই আইন মৌলিক শক্তি যেমন ইলেকট্রোমেগন্যাটিজম এর ক্ষেত্রেও সত্য । সুতরাং স্থানীয় বা লকেল যে কোন গ্যালিলিয়ান সিস্টেমে ফিজিক্সের আইন মূলতঃ আপেক্ষিক অবস্থাকে মেনে চলে। এই ধারণাকে বলে আইনস্টাইন ইক্যুইভেলেন্স প্রিন্সিপাল (ইইপি)- বাহলায় বলা যায়, আইনস্টাইনের সমতা প্রতিপাদ্য । এই অবস্থার একটি ফলাফল হলো মহাকর্ষজণিত রেড শিফট (আলোর রং লাল হওয়া)। অর্থাৎ শক্তিশালী মহাকর্ষের মাধ্যমে আলেকরশ্নি লাল রং ধারণ করে। এর অর্থ হলো, আলো যখন মহাকর্ষের ফিল্ড ডিঙ্গিয়ে উঠে তখন তা লাল বর্ণ ধারণ করে- কিন্তু যখন মহাকর্ষের মধ্যে পতিত হয় তখন তার রং হয় নীল । এই প্রক্রিয়ার ফলে সবদিক থেকে সমান দুটি ঘড়ির চলার রেইট ভিন্ন হয় যদি এগুলো মহাকর্ষের ফিল্ড থেকে ভিন্ন দূরতে রাখা থাকে । অর্থাৎ মহাকর্ষ সময়ের উপরও ক্রিয়া করে। ফিল্ডের কাছে সময় চলে দ্রুত এবং দূরে চলে স্বাভাবিকভাবে । ইইপি'র দ্বিতীয় ফলাফল হচ্ছে স্থান-কাল ঘোমরা বা বাকা হওয়া । নীচের ছবিটির দিকে তাকালে এ ঘোমরা হওয়ার ব্যাপারটি বুঝতে সহজ হবে ।

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।