ইসলাম ও বিজ্ঞান ২২৫ বিশেষ আপেক্ষিকতাবাদ এই থিওরীর মৌলিক ধারণা জন্মেছে মূলতঃ দুটি অবস্থা থেকে: এক. একটি বিশেষ ফেম বা অবস্থা ও দুই. আপেক্ষিকতার বাস্তবতা । অর্থাৎ আমরা মুক্তভাবে মটির দিকে পতিত (ফি ফোল) একটি ল্যাবেরটরীর কথা বলতে পারি। এই অবস্থায় ভেতরের লোকটি জগতকে কিভাবে দেখবে- সে ব্যাপারে আমরা আপেক্ষিকতার আলোকে গবেষণা করবো । যেহেতু ল্যাবটি মুক্তভাবে পৃথিবীর মহাকর্ষে আকৃষ্ট হয়ে পড়ছে তাই এর ভেতরের সককিছুই সরলপথে একই গতিতে নীচের দিকে পড়তে থাকবে । বাস্তবে এই ফি ফোল আসলে মহাকর্ষ থেকে মুক্ত । কারণ মহাকর্ষের টান ও বস্তর পড়ার গতি একই হওয়ায় শেষ রেজাল্ট দাড়ায় যিরো । অর্থাৎ মুক্তভাবে পড়ার গতি ও মহাকর্ষের গতি একটা আরেকটার সঙ্গে ক্যানসেল হয়ে যায়। এরূপ ফি ফোলিং ল্যাবের আভ্যন্তরকে বলে গ্যালিলিয়ান সিস্টেম । আমাদেরকে স্পেশ্যাল রিলেটিভি বলছে, এরূপ একটি ল্যাবের ভেতর যেসব ফিজিক্যাল (বস্ত নিয়ে) পরীক্ষা- নীরিক্ষা হবে তার ফলাফল ল্যাবের গতির প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত। অন্যকথায়, ফিজিক্সের (পদার্থবিজ্ঞানের) যাবতীয় আইন-কানুন প্রত্যেক এরূপ গ্যালিলিয়ান সিস্টেমে একই ধরণের হবে । এছাড়ী আলোকের গতিও ল্যাবের গতি থেকে সম্পূর্ণ মুক্ত। অর্থাৎ যেহেতু আলোকের গতি মাপাও একটি ফিজিক্যাল পরীক্ষা । আলোকের এই গতি তার মূল উৎসের গতি কিংবা পর্যবেক্ষকের গতি থেকেও মুক্ত । উপরোক্ত গ্যালিলিয়ান সিস্টেমকে গবেষণা করে আইনস্টাইন অঙ্ক কষে কিছু নতুন বাস্তবতা উন্মেচন করেছেন, যা ইতোমধ্যে কারো জানা ছিলো না। প্রাথমিকভাবে অনেকে অবাকও হয়েছেন। নিঃসন্দেহে আমরাও হবো । এবার দেখা যাক বিশেষ আপেক্ষিকতা আমাদেরকে কিসব অত্যাশ্চর্য কথা বলে।
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।