২২৪ ইসলাম ও বিজ্ঞান আইনস্টাইন [১৮৭৯-১৯৫৫] আমাদের বলেছেন, বাস্তবে আমরা সমতল ইউক্লিডিয়ান (বিজ্ঞানী ইউক্লিডের জ্যামিতি ভিত্তিক) স্থানে (স্পেইসে) বসবাস করি না। যদিও সাধারণভাবে আমরা ভাবি, স্থান সমতল, সময় ও গতি ইউনিফর্ম (সমরূপ)। অর্থাৎ প্রাত্যহিক অনুভূতিতে মনে হয় সবকিছু সমভাবে অগ্রসর হচ্ছে। কিন্ত আসলে আমরা যে বিশ্বে বাস করি তা হলো ঘোমরা স্থান-কাল বিশিষ্ট । অর্থাৎ স্থানও বক্র এবং কালও বক্র। এই বক্র বা বাকা হওয়ার মানে কি তা একটু পরই আমরা বুঝতে পারবো । আপেক্ষিকতাবাদ থেকে আধুনিক কজমোলজি, অণু-পরমাণু বিজ্ঞানের উন্নতি প্রভৃতি সম্ভব হয়েছে। মূলতঃ এ থিওরীটি মর্ডাণ যুগের বিজ্ঞানকে বৈপ্লবিক করে তুলে । রিলেটিভিটির আসলে দুটি আলাদা -অংশ আছে। প্রথমটি হলো বিশেষ আপেক্ষিকতাবাদ (স্পেশ্যাল রিলেটিভিটি) ও দ্বিতীয়টি সাধারণ আপেক্ষিকতাবাদ (জেনারেল রিলেটিভিটি)। আইনস্টাইন ১৯০৫ সালে প্রথমটি প্রকাশ করেন এবং দ্বিতীয়টি ১৯১৬ সালে। দুটির মধ্যে বিরাট পার্থক্যও আছে। স্পেশ্যাল রিলেটিভিটি অণু-পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য অথচ জোনারেল রিলেটিভিটির ব্যাপকতা হচ্ছে বিশ্বব্যাপী । স্পেশ্যাল রিলেটিভিটি বিজ্ঞানমহলে খুব দ্রুত গ্রহণযোগ্য হয়ে ওঠে কিন্তু সাধারণ রিলেটিভিটি সবার কাছে: গ্রহণযোগ্য হয়ে উঠতে বেশ কয়েক বছর অতিবাহিত হয়। এর একটি কারণ ছিলো । থিওরীকে পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে সত্যায়ন করা সহজ নয়। এছাড়া এই থিওরীর সঙ্গে অত্যন্ত কঠিন উচ্চগণিত জড়িত- যা অতি সহজে অনুধাবন করা যায় না। বৃটিশ জ্যোতিরবিজ্ঞানী স্যার আর্থার এডিংটন যিনি এই থিওরীটি পুরোদমে বুঝতে সক্ষম হয়েছিলেন, তাকে একদা কেউ জিজ্ঞেস করলো, “এটা কি সত্যি, পৃথিবীর ৩ ব্যক্তি মাত্র এই থিওরী বুঝতে সক্ষম হয়েছেন?” তিনি জবাবে বলেছিলেন, “তৃতীয় ব্যক্তিটি কে?”! অপরদিকে যেহেতু স্পেশ্যাল রিলেটিভিটি অণু-পরমাণুর ব্যাপার-স্যাপার তাই তখনকার বিজ্ঞানীরা এটাকে অতি দ্রুত পর্যবেক্ষণের মাধ্যমে সত্যায়ন করতে সক্ষম হন। আর জেনারেল রিলেটিভিটি দীর্ঘ ৪০ বছর পার হবার পরই সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে । ১৯৭৭ সালের দিকে এডিংটনের সেই প্রশ্ন সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে- কারণ এ বছর জেনারেল রিলেটিভিটির উপর এক আন্তর্জাতিক কনফারেন্স সংঘটিত হয় এবং তাতে ৮০০ জন বিজ্ঞানী ও গবেষক অংশগ্রহণ করেন। যা হউক, এবার দেখা যাক এ থিওরী দুটি আসলে কি জিনিষ ।
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।