আরব সংস্কৃতি ॥ ১০৭ . বড় আলোচনা । আরেক দিন হবে ৪২। আজ শুধু এটুকু বলি, মানুষ যখন ভূমিদখল সব অপরাধ জন্ম নেয়। কারণ সে টাকার দাস। যেকোন উপায়ে সে টাকা কামাবে। বড়ভাইকে হত্যা করে হলেও সে টাকার প্রয়োজন মিটাবে। আর বিপরীতে যে আল্লাহর দাস, সে আল্লাহর সন্তুষ্টির সাথে টাকা কামাবে। আগে আল্লাহর সন্তুষ্টিকে পুরা করবে। পুরো সমাজ এর উপর এসে গেলে ঘটবে অর্থনৈতিক মুক্তি। এভাবে যেকোন সেক্টরেই আল্লাহর গোলামি ভুলে গেলে কেউ হবে জালিম, আর কেউ হবে ভিকটিম, মজলুম । - বুঝলাম । - এজন্যই সংস্কৃতির কোন উপাদান যদি এমন থাকে যেটাতে কেউ ভিকটিম হওয়ার সুযোগ আছে, বা আল্লাহর দাসতৃ ছেড়ে অন্য কারো দাসত প্রকাশের অবকাশ আছে সেটাকে ইসলাম বাদ দিবে । রাসূলের জমানাতেও প্রতি গোত্রের আলাদা পতাকা ছিল ৪৩। গোত্রে গোত্রে শেষ্ঠতের প্রতিযোগিতা বা হানাহানির সংস্কৃতি লোপ করে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠা হল। এখন থেকে গোত্র থাকবে। কিন্তু প্রতিযোগিতাটা হবে কোন গোত্র আল্লাহর জন্য, ইসলামের জন্য কত আত্মত্যাগ করতে পারে। .. - যেহেতু ইসলাম সব মানুষের জন্য এজন্য বিভিন্ন সাংস্কৃতিক জাতিগোষ্ঠীর মানুষ যাতে এই সংস্কৃতিতে অন্তর্ভুক্ত হতে পারে এজন্য ইসলাম সহজ পন্থা অবলম্বন করেছে । ইসলাম শুধু কিছু “ডুজ ত্যান্ড ডোন্টস' মানে করণীয় এবং বর্জনীয় বলে দেয়। এই সীমারেখার মধ্যে সবকিছু ইসলাম আ্যালাউ করে সেটা যে সংস্কৃতিই হোক। ৪২. নতুন গল্প হবে নাকি আরেকটা? ৪৩. মক্কা বিজয়ের সময় প্রত্যেক মুসলিম গোত্র নিজ নিজ পতাকা নিয়ে মক্কার দিকে অগ্রসর হচ্ছিলেন। আর আবু সুফিয়ান আর আব্বাস (রা.) দাঁড়িয়ে দেখছিলেন। আব্বাস (রা.) এর নিজ জবানে, “একের গর এক গোত্র তাহাদের নিজ নিজ ঝাঙা হাতে সরু পথ ধরিয়া অতিক্রম করিতে লাগিল” । হায়াতুস সাহাবাহ, খণ্ড ১, পৃষ্ঠা ২৬০-২৮২, তাবারানীর সূত্রে ।
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।