Double Standard
/ ১৬৩
📝 লেখা 📖 পিডিএফ

শ্রেণিবৈষম্যহীন সমাজ ] ৭৯ জরামিডিগযাডযযিজ্গিনের লাজ স্বপনের সেই চিরচেনা স্যাটায়ার ॥ হাসি থামাতে পারছে না নাহিদ । রাশেদের চেহারা দেখার মত, “নাহিদ, থাম এবার। বল কি বলছিলি।' আচ্ছা তোরা থাম এবার । আসলে সমাজতন্ত্রের কিছু আদর্শগত ফাঁক আছে যেটা কখনোই বন্ধ করা যায়নি। এখন তার উপর গণতন্ত্রের গ্যাটিস দিয়ে যেটাকে সমাজতন্ত্র বলে গেলানো হচ্ছে তা মার্স-আ্যাঙ্গেলসের পরিকল্পনা থেকে বহুদূরে । দেখি তোদের কতটা মনে আছে? কমিউনিস্ট ম্যানিফেস্টোর প্রলেতারিয়েত ও কমিউনিস্টরা” অধ্যায়ে খুব স্পষ্ট করে কয়েকটা কথা আছে। বলা আছে : ব্যক্তিগত দখলীর উচ্ছেদ আমাদের উদ্দেশ্য নয় | বুর্জোয়া মালিকানার উচ্ছেদই কমিউনিজমের বৈশিষ্ট্যসূচক দিক ১। এই বুর্জোয়া মালিকানা কি? _ উফফফ, সেই পাঠচক্র টোলের পঞ্জিতের পড়া ধরা শুরু । মনে আছে ভাই। “অল্প লোকের ছারা বহজনের শোষণে'র উপর প্রতিষ্ঠিত যে উৎপাদন ব্যবস্থা সেটাই হল বুর্জোয়া মালিকানা ৭। - বাহ, ইশতেহার যে হুবহু হু মনে আছে দেখছি। তো কেন উচ্ছেদ করতে হবে সেটা? - কারণ এই বুর্জোয়াদের শ্রেণীর অস্তিত-আধিপত্য-উন্নতির মূলশর্ত হল পুঁজির সৃষ্টি ও বৃদ্ধি। পুঁজি তৈরি হয় শ্রমিকের শ্রমে । কিন্তু শ্রমের কারণে যে পুঁজি তৈরি হল সেখানে শ্রমিকের মালিকানা নেই। ফলে ধনী আরো ধনী হয়, প্রলেতারিয়েত শ্রেণী আরো নিঃস্ব হয়। পুঁজির এই অসম বণ্টনই শ্রেণিবৈষম্য ও শোষণের কারণ ৮। ৬. ইশতেহার, পৃষ্ঠা ৪৮. :৪৯ ৭, ইশতেহার, পৃষ্ঠা ৪৮ ৮. ইশতেহার, পৃষ্ঠা ৪৬

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।