Double Standard
/ ১৬৩
📝 লেখা 📖 পিডিএফ

শ্রেণিবৈষম্যহীন সমাজ | ৭৭ কিন্ত & ধর্ম শব্দটার মধ্যে আমরা ইসলামকেও মিলিয়ে দিয়েছি। অথচ ইসলাম ব্যাপারটার সাথে সবচেয়ে বড় অবিচার হল একে 'ধর্ম' বলা। আর দশটা ধর্মের মত ইসলাম ধর্ম নয়। এর অস্তিত্ব শুধু কিছু উৎসব আর প্রাত্যহিক আচার-প্রথার মধ্যে সীমাবদ্ধ নয়। এর রয়েছে পৃথক সংস্কৃতি, অর্থব্যবস্থা, সামাজিকতার আলাদা সংজ্ঞা, রাষ্ট্র পরিচালনা, আইনশাস্ত্র স্বাস্থ্যকর জীবনাচার, আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালা । ব্যক্তি-পরিবার- সমাজ-দেশ-পৃথিবী কিভাবে চলবে তার সুনির্দিষ্ট নীতি আছে ইসলামের। প্রস্সাব-পায়খানা থেকে যুদ্ধ পর্যন্ত, ঘুম থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, স্ত্রীমিলন থেকে বিচারকার্য পর্যন্ত সবকিছু; ২৪ ঘন্টায় যা কিছু হয় সব। আর ধর্ম বললে নামায-রোযা-হজ্জ ছাড়া আর কিছুই ভাসে না মনে। - “তার মানে তুই বলতে চাচ্ছিস ইসলাম একই সাথে একটা আদর্শ, একটা জীবনপদ্ধতি, একটা অর্থব্যবস্থা একটা সরকারব্যবস্থা এবং মোদ্দাকথা ইসলাম নিজেই একটা সংস্কৃতি” স্বপন সামারাইজ করল। - "না ঠিক আছে, মানলাম", রাশেদের অনুযোগ । “কিন্ত ১৫০০ বছর আগের অর্থব্যবস্থা বা সরকারপদ্ধতি কি আজকের যুগে চলে নাকি? সেসময় মানুষ ভারী স্বর্ণযুদ্রার থলি বহন করত, আজ ক্রেডিট কার্ডের যুগ, মেগাই্তাস্ট্ির যুগ. মুক্তবাজার অর্থনীতির যুগ । হাস্যকর। ভাবতেই কেমন লাগছে আমি ২ কেজি সোনা পকেটে নিয়ে ঈদের শপিং করছি" - আচ্ছা রাশেদ, ১৫০০ বছর-আগের কোন ব্যবস্থায় তুই যদি আজকের কোন _ সমস্যার সমাধান খুঁজে পাস তাহলে তুই কেন সেটা নিবি না? ইসলাম প্রাচীন হয়েও চিরনতুন। প্রতিটি বিধানই আজও প্রয়োগযোগ্য । কীভাবে? ইসলামের সবচেয়ে সুন্দর বিষয়টা হল একটা সীমানা দেয়া আছে। এই সীমানার মধ্যে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, এঁ সীমার মধ্যে তুমি যত আধুনিক হতে চাও হতে পারো। - 7 যেমন ধর, অর্থব্যবস্থা। সুদ- ঘুষ- জুয়া- মজুতদারি--হারাম পণ্যের ব্যবসা- প্রতারণা এরকম কয়েকটা নিষেধ । এগুলো বাদে- তুমি যেটা করবে ওটাই ইসলামী অর্থনীতি। এই বৈশিষ্ট্যের কারণেই- ইসলাম সব যুগের: সমাধান,

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।