শ্রেণবৈষম্যহীন সমাজ ॥ ৭৩ দেখা হয় না হয়। বিশেষ করে স্বপনটা আবার আমেরিকা থাকে । ৫ বছর আগে একবার এসেছিল । আজ এই এল ৫ বছর পর। স্বপন সবচেয়ে অবাক নাহিদকে দেখে । এ কোন নাহিদ । সাদা পাগড়ি-জোব্বা পড়া, বুক পর্যন্ত লম্বা দাড়ি। এ কি সেই ছাত্র ইউনিয়নের সেক্রেটারি নাহিদ? সারা বছর যার হাতের লেখা শোভা পেত রাবি*র দেয়ালে দেয়ালে । “দুনিয়ার মজদুর এক হও" কিংবা চে গুয়েভারার গ্রাফিটির পাশে লেখা “মুক্তি অথবা মৃতু'। নাহ, কোনভাবেই মেলে না। এই নাহিদ তো কমিউনিস্ট পার্টির ইশতেহার বোঝার জন্য সেকেন্ড ইয়ারে জার্মান ভাষা পর্যন্ত শিখেছিল। এমন কোন লিটেরেচার সোভিয়েত থেকে প্রকাশ হয়েছে আর নাহিদ পড়েনি এটা না হওয়ার সম্ভাবনাই বেশি । সেই নাহিদ ... কিন্তু কীভাবে? -; “তিবে নাহিদ, তুই শালা একদম বদলে গেছিস? এখন শালা বলতেও কেমন লাগছে। হা হাহা। নত সি - হা হা হা, আসলেই রে। আয়নার সামনে দাঁড়ালে নিজেই নিজেকে চিনতে পারি না। রাশেদও শুরুতে ভূত দেখার মত চমকে উঠেছিল । - আরে আমি প্রথমে ভাবলাম আমাকে সারপ্রাইজ দেয়ার জন্য সেজে এসেছে। পরে টেনে দেখলাম না আসল দাড়ি । পুরাই কাঠমোল্লা, সেগুন কাঠের । সিগারেটে লম্বা একটা টান দিয়ে পা দিয়ে মাড়াল স্বপন, "কিন্তু কমরেড, ছাত্র ইউনিয়নের পাঠচক্রে আপনার ধর্মবিরোধী বয়ানেই আমরা খুঁজে পেতাম শ্রেণিহীন সমাজের ছায়া, বিপ্রবের- স্বগ্নডানায় ভর করে পৌঁছে যেতাম ইউটোপিয়ায়। “জনগণের আফিম" এই ধর্মই. শ্রেণিশক্রদের হাতিয়ার। এই হাতিয়ার কেড়ে নিলেই শ্রেণিসংগ্াম এগিয়ে যাবে অনেকখানি । এসব. বাণী চিরত্তনীর প্রায়শ্চিত্ত কিভাবে হবে শুনি । 'আসলে সেই সব দিনের কথা ভাবলে কেমন যেন মুচড়ে ওঠে বুকটা । আদর্শের সায়গাটা আজ বড্ড খালি। নাহিদও ধর্মের আফিম খেয়ে ভণ্ডামি শুরু করেছে। তুইও আমেরিকা গিয়ে সাম্রাজ্যবাদের গোলামি করছিস। আমি কিন্তু এখনও
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।