] | শ্রেণিবৈষম্যহীন সমাজ : ওদের স্বপ্ল, আমাদের অর্জন (এক) প্যারিস রোড ধরে হাঁটছে.ওরা তিনজন । প্রন এই প্যারিস রোড, ইবলিশ চত্বর, এই মাদারবখশ হল, এই কাজলার মোড ওদের কত চেনা। হুয়-ছয়টা বছর । যৌবনের দুরত্তপনা মেখে আছে এই রাবি' ক্যাম্পাসে। ইকোনমিক্স ডিপার্টমেন্ট- সমকাল নাট্যচক্র- ছাত্র ইউনিয়ন: ২আহ। আজ চল্লিশের কোঠায় এসেও সেই দিনগুলো একটুও সাদাকালো হয়নি । চোখের সামনে যেন ভাসছে সব। নাহিদের “হৃদয় তছনছ করে দেয়া" লালনের টান, রাশেদের হ্যাট্রিক আর স্বপনের মঞ্কাঁপানো অভিনয় আরো বেশি রডিন, নাহিদ, স্বপন আর রাশেদ। তিন বন্ধু। একই ডিপার্টমেন্টের, একই হলের, একই দলের, একই প্রাণের, একই আত্মার। আজ ইকোনমিক্স ডিপার্টমেন্টের আ্যালামনাই সংস্থার পুনর্মিলনী ছিল। সারাদিন খুব ধকল গেছে। এতক্ষণ বাকি সবাই ছিল। কাজলা গেটে কফি খেয়ে যার যার মত আলাদা হয়ে গেছে। কেউ আজই ঢাকা ফিরে গেছে। কেউ বা আত্ীয়ের বাসায় উঠেছে । এখন রাত দশটা। মেয়েরা তো চলে গেছে সেই আটটার আগেই। ওরা তিনজন আজ সারারাত আড্ডা দেবে, সেই ১০ বছর আগের দিনগুলোর মত। আবার কবে
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।