Double Standard
/ ১৬৩
📝 লেখা 📖 পিডিএফ

আজকে নেতারা সবাই রূমেই আছেন। যাক, অবশেষে তেনাদের পাওয়া গেল। কিন্তু তেনারা আজ তাস ১ খেলে দেশকে উদ্ধার করছেন। সুজন ব্রিটিশ আমল থেকে তাস খেলছেন, এ রুমে সবাই যখন ২৯ খেলে, তিনি তখন নিচে গিয়ে সিনিয়রদের সাথে আইবি খেলতেন। এ নিয়ে তাঁর গর্বে মাটিতে পা পড়ে না। ফুখরুল খুব ডাইনামিক। সে দ্রুততম সময়ে আইবি খেলা শিখে নিজেকে ছাড়া বাকি সবাইকে নিম্ন শ্রেণীর নাগরিক মনে করছে। তন্ময় আর শামস নতুন খেলা শিখেছে। ভুলভাল খেলে সিনিয়র দুজনের ঝাড়ি খাচ্ছেন প্রায়ই। মাঝখানে কেটে গেছে অনেকদিন। ওদের ফাইনাল প্রফ শেষ হয়েছে, হোস্টেলের ছয় তলার কাজ চলছে। সোহেল এখন পুরো হুজুর। ফাহিম আর পাঁচ ওয়াক্ত নামায ছাড়ে না। তাও ৬ মাস হবে । ফখরুল আর শামস কে নামাযে নেয়ার জন্য সোহেল আর ফাহিম চেষ্টা শুরু করেছে। তন্ময় আর সুজন অবশ্য অমুসলিম । | মাত্র খেলা শেষ হল । বাজির খেলা । ৫ টা বেনসন, হাফ লিটার কোক আর ৩ টা চিপসের বাজি। শামসের একটা ভুল কলে, ভুল খেলায় সুজন-শামস জুটি রিডাবল খেয়ে হেরেছে । সুজন তো মহাখাপ্পা। ফখরুলের আজ ঈদ । অনেকদিন ১. সংবিধিবদ্ধ সতকীকরণ : তাস খেলা নাজায়েয । রাজি ধরে খেলা তো সর্বসম্মতিক্রমে হারাম, হারাম. হারাম । দেশের উলামায়ে কিরামের শরণাপন্ন হোন। চিনির

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।