Double Standard
/ ১৬৩
📝 লেখা 📖 পিডিএফ

৬২ £ ডাবল স্ট্যান্ডার্ড মিথিলা এতক্ষণ পর মুখ খুলল, “তানভীর, আমার কথায় কষ্ট পাসনা। আর কুরআন-হাদিসে নারী অধিকার নিয়ে যে কথাগুলো আছে সেগুলো আমাকে দিস তো কাইন্লি। আমি এখন আমার কাজের ধাঁচ পেয়ে গেছি। আমি তো জানতামই না ইসলামে নারীর অধিকারের কথা এভাবে বলা আছে'। তানভীর এখনো ঘাসই দেখছে। ঘাসের সৌন্দর্য আজ সারা পৃথিবীর সৌন্দর্যের চেয়ে বেশি । আরেকটা সৌন্দর্য তানভীর দেখেনি, হয়তো দেখবে কি না কখনো। কপাল থেকে নারীবাদী ইউনিফর্ম বড় টিপটা খুলে মাথায় ওড়না দিলে মিথিলাকে অনেক সুন্দর লাগে । আগে শুধু ছেলেটার প্রতি ভাললাগাটা ছিল। এখন তার সাথে সম্মান আর সিমপ্যাথি যোগ হয়েছে। সামনে আরো কি হবে কে জানে। শাবাব জড়িয়ে ধরল তানভীরকে । ভেঙে গেল এতক্ষণের বাঁধ । নদীর স্রোত তো এর চেয়ে বেশি, কিন্ত এর থেকে কি গভীর? না মনে হয়। ৃ গল্পটা কি এখানেই শেষ । হয়ত শেষ। হয়ত সামনে আরেকটু আছে। সব বলে দিতে হবে নাকি। ছোটগল্পের সার্থকতা মনে নেই। এ যে- শেষ হইয়াও হইল নাশেষ। ও (আলহামদুলিল্লাহ) ২, এ বিষয়ে নতুন গল্প আসছে ইনশাআল্লাহ । ৩. টীকা : আরেকটা যৌনমনোদৈহিক ব্যাপার আছে এখানে । সংলাপের উপযুক্ত না হওয়ায় মূল গল্পে না দিয়ে টাকায় দেয়া হচ্ছে। সেটা হল, জমিতে গিয়েই ঝাঁপিয়ে পড়ে বীজ বুনলে আশানুরূপ ফসল পাওয়া যাবে না। জমি আগে তৈরি করতে হয়। চাষ করে, ঢেলা ভেঙ্গে, সেচ দিয়ে. সার দিয়ে, আগাছা পারে না। স্ত্রী শুধু পুরুষের 'ধরো তক্তা মারো পেরেক" এর জন্য নয়। স্ত্রীকে সহবাসের জন্য তৈরি করতে হয়। পুরুষ যত দ্রুত সহবাসের জন্য তৈরি হয়, নারীদের বেশ কিছুটা সময় লাগে। প্রশংসা, উত্তেজক সংলাপ, চুন, শৃঙ্গার, সত প্রভৃতির দ্বারা আগে তাকে সহবাসের জন্য প্রস্তুত করে মূল পর্ব শুরু করতে হয়। তাহলে উভয়ের পুলক অর্জিত হয় যা দাম্পত্য জীবনে এনে দেয় বেহেশতী ্রশান্তি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ 'বহৃবিবাহ' বিষয়ক গল্পে থাকবে।

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।