শস্যক্ষেত্র : সম্পত্তি, না সম্পদ? ঢাবি'র সেন্ট্রাল লাইব্রেরীর সামনে ওরা প্রতিদিনই বসে। নৃতত্লের সেকেন্ড ইয়ারের দুটো ছেলে আর দুটো মেয়ে । ক্লাস শেষে কিছুক্ষণ বসে । লেকচার দেয়া নেয়া করে। কঠিন কোন ডিসকাশন থাকলে সেরে নেয়। এরপর যার যার মত চলে যায়। শাবাব আর মিথিলার বাসা ঢাকাতেই । রুনার বাসা মুশীগঞ্জে, শামসুন্নাহার হলে সিট পেয়েছে। আর খুলনার তানভীর থাকে সূর্যসেন হলে এলাকার আরেক ভাইয়ের সাথে এক সিটে । তানভীর আবার লাইব্রেরীতে অনেক সময় দেয় । ওর কনসেপশনও বেশ ক্রিয়ার । আর শিল্পপতির মেয়ে মিথিলা “নারী প্রগতি সংঘে*র সাথে কাজ করছে, ওদের বাসাও মোহাম্মদপুরে । হলে সিট পাওয়ার জন্য রুনাকেও সরকারদলীয় বিভিন্ন প্রোগ্ামে থাকতে হয়। আর শাবাব একটু অলস । তানভীরটা না হলে ওদের একটু মুশকিলই ছিল। আজ মিথিলার জন্মুদিন। এলিফ্যান্ট রোডে কোন একটা রেস্টুরেন্টে ট্রাট দেয়ার কথা। আগামীকালের ক্লাস টেস্টের টপিকটা তানভীরের কাছে ডেমো নেবে সবাই আগে । এরপর ভোজনপর্ব। - “কি রে তানভীর, তোর না গতকালই আমাদের পড়ানোর কথা ছিল। ফোনও রেখেছিলি বন্ধ করে। আবার খোঁচা খোঁচা দাড়িও দেখা যাচ্ছে । আমার দিকে তাকাচ্ছিসও না। পুলিশে জঙ্গি বলে ধরেছিল নাকি রে. ঘটনা কি'? রুনা এসে বসল কংক্রিটের উপর।
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।