Double Standard
/ ١٦٣
📝 نص 📖 PDF

না দেখে বিশ্বাস : মানবজন্মের সার্থকতা আছেন তার মা। তাঁদের এই উত্কষ্ঠার কারণ নাদিম । তার বন্ধুদের মধ্যে কেউ একজন তার বাবাকে কিছু কথা জানিয়ে দিয়েছে । রমজানের এগারোটা রোজা পেরিয়ে গেলেও নাদিম একটা রোজাও রাখেনি । বাসায় সবার সাথে সেহরি খেলেও পরে ভেঙে ফেলেছে। বন্ধুদের আড্ডাতেও ধর্মীয় বিধিবিধান নিয়ে _ কটাক্ষ করাটা নিত্তনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। নাদিমের বাবা নিজে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও রমজানে রোযা-নামায বাদ দেন না। আর জুমআর নামায 'তো পড়েনই। আর ওর মা অবশ্য খুব পরহেজগার মহিলা । শেষ কবে নামায কাযা হয়েছে হিসাবের বাইরে। কিন্ত ছেলেটা এমন হয়ে যাবে তা চিন্তাও করেননি তীরা। এমনিতে নাদিম খুব ভালো ছেলে । মহল্লায় ভদ্র ছেলে হিসেবে সুনাম রয়েছে । নটরডেম এ সেকেও ইয়াণে পড়ে এখন। | নাদিমের সামনে বসে আছেন ফারুক সাহেব । চল্লিশোধ্ব, পেশায় চিকিৎসক। চেহারায় না বয়সের ছাপ আছে, না পেশার ছাপ। কিছুটা জড়সড় হয়েই বসেছেন। নাদিমের বাবাই ওনাকে নিয়ে এসেছেন। ছেলের মতি ফেরানোর প্রচেষ্টা হিসেবে নিজে কয়েক বার বুঝাতে গিয়েছিলেন। কাজ হয়নি। নাস্তিকতা বা সংশয়বাদিতা সবার আগে যে জিনিসটি কেড়ে নেয় তা হল আদব । নিজে ছাড়া বাকি সবাই পুরনো, অচল, অবৈজ্ঞানিক, গোঁড়া, যুক্তিবোধবিহীন জড়বন্ত। এই উন্নাসিকতা থেকে রেহাই পায় না কেউই।

— صفحة ٣ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.