Double Standard
/ ১৬৩
📝 লেখা 📖 পিডিএফ

দক্ষিণ হস্ত মালিকানা ] ৩৭ আছে- কারাগার; তাতে এর কোনটাই পূরণ হয় না প্লাস রাষ্ট্রযন্ত্রের উপর বোঝা হয়ে দাঁড়ায় এবং তাদের সক্ষমতাও অর্থনীতিতে অব্যবহৃত থাকছে। ১ - এটুকু ক্রিয়ার । এরপর... - আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি। প্রথম প্রশ্ন যেটা আসে, পুরুষ কেন? আচ্ছা, ধরে নেই, ইসলামী রাষ্ট্র বাংলাদেশ আর অমুসলিম রাষ্ট্র বার্মার - আচ্ছা, যুদ্ধটা কেন করতে হবে? - ওওও, ইসলামে যুদ্ধের ব্যাপারটা আরেকটা আলোচনার বিষয় । এটা হিটলার- নেপোলিয়নের মত দিথিজয় বা উগ্ব-জাতীয়তাবাদও নয় আবার বিটি শ-ফরে্চ- _স্প্যানিশ-পর্তুগীজদের উপনিবেশিক সাম্রাজ্য কায়েম করে সম্পদ চোষাও নয়। ভিন্ন বিষয় এই জিহাদ । না ক্ষমতার লড়াই, না সম্পদের লড়াই, আর না রাজ্য বিস্তারের লড়াই। পরে আরেকদিন সময় পেলে বলবো । ২ - ওকে, ওকে । তো বাংলাদেশ-বার্মা যুদ্ধে... - আগে একটা বিষয়, ইসলামকে যদি কেউ বৌদ্ধ ধর্মের মত সামাজিক রীতিনীতির সমষ্টি, বা খিষ্টধর্ম-হিন্দুধর্মের মত পার্বণসর্বস্ব কিছু মনে করে; সে ইসলামে নামায-রোযা-হজ্জ ছাড়া বাকি সব কিছুকেই ভুল বুঝবে । সে ভাববে ধর্মে আবার এতো কিছু কেন? ইসলামে কিন্তু অর্থনীতিও আছে, রাষ্ট্রনীতিও আছে, যুদ্ধনীতিও আছে, পৃথক । যুদ্ধকৌশলের মধ্যে এটাও একটা যে যুদ্ধের পর পরিণতি কী হবে। বার্মিজরা যদি জানে বাংলাদেশীরা এতো ভালো যে যুদ্ধন্দীদের ভরপেট বিরানী খাওয়ায় আর নিজেরা আলুসেদ্ধ খায়। দু'দিন পরে চুমু দিয়ে হাতে ১০০ ডলার ধরিয়ে ছেড়ে দেয় তাহলে সবাই যুদ্ধ করতে চলে আসবে। ১. 'দাসপ্রথা' বিষয়ক গল্পটি দুষ্টব্য। ২. এ বিষয়ে নতুন গল্প আসছে ইনশাআল্লাহ ।

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।