Double Standard
/ ১৬৩
📝 লেখা 📖 পিডিএফ

(এক) হন্তদন্ত হয়ে রুমে ঢুকল ফাহিম । সোহেল এইমাত্র ইশার নামায শেষ করে ডাইনিং থেকে খেয়ে উপরে উঠেছে। যাক পাওয়া গেল শেষমেশ । আগেও দু'বার এসে ঘুরে গেছে বেচারা ৷ ও জানে নামাযের সময় সোহেল ফোন নেয় না। ২১২ নং রুম । তখনো হোস্টেল ছয়তলা হয়নি। দোতলার উপরই ছাদ । মন চাইলেই যখন তখন ছাদে যাওয়া যেত। - “কিরে নুদুস, নামায পড়িসনি আজ। মসজিদে দেখলাম না যে”। ফাহিম রেগুলার কয়েকদিন নামায পড়ছিল বেশ। আবার এখন কয়েকদিন রেগুলার পড়ছে না। খুবই রেগুলার ছেলে । - দোস্ত, একটু উপরে আয় কথা আছে। ছাদে । - “কী ব্যাপার, এখানেই বল। রুমে তো কেউ নেই এখন" । রুমের বাকি চার সভ্য একটু জাতীয় পর্যায়ে ব্যন্ত থাকায় এই মুহূর্তে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারছি না। - এনা দোস্ত। একটু আয় না”, ফাহিম প্রায় টানতে টানতে সোহেলকে ছাদে নিয়ে গেল। শাহরিয়ার ভাই। অত্যন্ত ভালোমানুষ। পুরো সোহরাওয়াদী মেডিকেল জানে ভালোমানুষ কেউ থাকলে সে শাহরিয়ার ভাই । যার কাছে একটা লালপিপড়াও নিরাপদ । ২০ হার্জ এর কমের সাউন্ড মানুষ শুনতে পায় না। উনি কথা বলেন ২১ হার্জে। পুরো মেডিকেলে এটাও সবাই জানে যে উনি নাস্তিক । ব্লগ আর

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।