Double Standard
/ ১৬৩
📝 লেখা 📖 পিডিএফ

বনু কুরাইযার মৃত্যুদণ্ড ॥ ১৩৫ _ ইহুদীরা প্রথমে সিদ্ধান্ত মেনে নিলেও মুনাফিক ইবনে উবাইয়ের এবং আরেক ইহুদী গোত্র বনু কুরাইযার পক্ষ থেকে সাহায্যের আশ্বাসে বনু নাধীর মত পরিবর্তন করল। নবীজীকে জানিয়ে দেয়, আমরা যাবো না, আপনি যা পারেন করেন। মানে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা । এবার ১২১ ধারায় পড়ে গেল। নবীজী বাহিনী নিয়ে বিদ্রোহী বনু নাধীরকে অবরোধ করেন। ৬ দিন পর্যন্ত তারা সাহায্যের আশায় থাকল। বনু কুরাইযা থেকে প্রথমে পজিটিভ ইঙ্গিত থাকলেও পরে তারা সাহায্যে অস্বীকৃতি জানায়, গাতফান গোত্র আর ইবনে উবাইও নীরবতা দেখায়। এদিকে তাদের আভ্যন্তরীণ কোন্দলও বেড়ে যায়। ৬ দিন পর তারা প্রস্তাব দেয় যে তারা আগের সিদ্ধান্তই মেনে নেবে, চলে যাবে এখান থেকে । নবীজী জানান আগের সিদ্ধান্ত এখন আর নেই। ১২১ আর ১২১(ক) দুই ধারাই ভঙ্গ হয়েছে .এখন। যেহেতু তারা যুদ্ধ ঘোষণা করেছে তাই নতুন সিদ্ধান্ত হল, অস্ত্র ও বর্ম ছাড়া যতটুকু সম্পদ উটের পিঠে ধরে ততটুকু নিয়ে যেতে পারবে । মানে আগের শাস্তিই, আজীবন বহিষ্কার আর সম্পদ বাজেয়াপ্ত, যাবজ্জীবন কারাদণ্ড আর অর্থদণ্ডের সমউদ্দেশ্যের । মানে নবীজীর দুটো বিচারই আমাদের সংবিধান অনুযায়ীও. ঠিক আছে। এখনো যদি পার্বত্য চট্টগ্রামে এই ঘটনা ঘটে যা ইহুদীরা ঘটিয়েছে তবে বিচার এমনই হবে। আচ্ছা, এ দুটো কোনরকম মানা যায় । বনু কুরাইযারটা কি বলবি। ইস, কী করুণ গণহত্যা । আহা রে। সবুর সবুর। ধটা বলব বলেই তো এতো কথা বললাম। এবার আসো বনু কুরাইযার ঘটনায় । হয় তখন বনু কুরাইযার পক্ষ থেকে সাহায্যের প্রতিশ্রুতি ছিল যার আশায় ছিল বনু নাির। পরে যখন বনু কুরাইযা সমর্থন উঠিয়ে নিল তখন বনু নাধীরের আর কোন আশা রইল না। তারা আত্মসমর্পণ করল। মুসলিম

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।